1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল করছেন মনিরা শারমিন, মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ – দৈনিক দেশেরকথা
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বিসিএস ক্যাডার চিকিৎসকদের  দিনব্যাপী  এনসিডি বিষয়ক ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত কালবৈশাখীর তাণ্ডব, সারা দেশে বজ্রাঘাতে নিহত ১২, আহত আরও কয়েকজন সচিবালয়ে ২১ তলা ভবন নির্মাণ প্রকল্প বাতিল, একনেকে অনুমোদন মেলেনি এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল, সংসদে বিল পাস জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে, সংসদে জানালেন প্রধানমন্ত্রী হাম আতঙ্ক বাড়ছে, ২৪ ঘণ্টায় মৃত্যু আরও ৮ শিশুর, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৬৪ প্রধানমন্ত্রীর আগমনে সাজছে শার্শার ঐতিহ্যবাহী উলাশী জিয়া খাল ক্যাম্পাসে সকল ধরনের সহিংসতা বন্ধ এবং আদর্শিক ছাত্ররাজনীতি প্রতিষ্ঠার দাবিতে ‘ মানববন্ধন’ ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ডিআইইউসাসের মানববন্ধন আত্রাইয়ে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: মাজেদুল সভাপতি,তারিফ সাধারণ সম্পাদক

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল করছেন মনিরা শারমিন, মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী মনিরা শারমিন মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করতে যাচ্ছেন। রবিবার (২৬ এপ্রিল) দুপুর ২টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে তিনি আপিল আবেদন জমা দেবেন বলে জানা গেছে।

এনসিপির মিডিয়া সেল থেকে সকালে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মনোনয়নপত্র বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, মনিরা শারমিন ২০২৩ সালে বাংলাদেশ কৃষি ব্যাংকে অফিসার হিসেবে যোগ দিয়েছিলেন এবং ২০২৫ সালে চাকরি থেকে পদত্যাগ করেন।

গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১২ (১) (চ) ধারা অনুযায়ী, সরকারি বা সংবিধিবদ্ধ কোনো প্রতিষ্ঠানের চাকরি ছাড়ার পর তিন বছর পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তি সংসদ সদস্য হওয়ার যোগ্যতা অর্জন করেন না। মনিরা শারমিনের ক্ষেত্রে তিন বছর পূর্ণ না হওয়ায় রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন বলে জানানো হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। গত বুধবার (২২ এপ্রিল) মনোনয়নপত্র বাছাই শেষে ১২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। অন্যদিকে এনসিপির আরেক নেত্রী নুসরাত তাবাসসুম নির্ধারিত সময়ের পরে মনোনয়ন জমা দেওয়ায় সেটি শুরুতেই আমলে নেয়নি কমিশন।

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ার পর ৮ এপ্রিল এএমএম নাসির উদ্দীনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আজ ২৬ এপ্রিল নির্বাচন কমিশনে আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park