1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
হোটেলের অতিথি সেজে ট্রাম্পকে হত্যার অপেক্ষায় ছিলেন শিক্ষক অ্যালেন – দৈনিক দেশেরকথা
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বিসিএস ক্যাডার চিকিৎসকদের  দিনব্যাপী  এনসিডি বিষয়ক ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত কালবৈশাখীর তাণ্ডব, সারা দেশে বজ্রাঘাতে নিহত ১২, আহত আরও কয়েকজন সচিবালয়ে ২১ তলা ভবন নির্মাণ প্রকল্প বাতিল, একনেকে অনুমোদন মেলেনি এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল, সংসদে বিল পাস জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে, সংসদে জানালেন প্রধানমন্ত্রী হাম আতঙ্ক বাড়ছে, ২৪ ঘণ্টায় মৃত্যু আরও ৮ শিশুর, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৬৪ প্রধানমন্ত্রীর আগমনে সাজছে শার্শার ঐতিহ্যবাহী উলাশী জিয়া খাল ক্যাম্পাসে সকল ধরনের সহিংসতা বন্ধ এবং আদর্শিক ছাত্ররাজনীতি প্রতিষ্ঠার দাবিতে ‘ মানববন্ধন’ ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ডিআইইউসাসের মানববন্ধন আত্রাইয়ে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: মাজেদুল সভাপতি,তারিফ সাধারণ সম্পাদক

হোটেলের অতিথি সেজে ট্রাম্পকে হত্যার অপেক্ষায় ছিলেন শিক্ষক অ্যালেন

আন্তর্জাতিক
  • প্রকাশ রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নৈশভোজ অনুষ্ঠানকে কেন্দ্র করে বড় ধরনের নিরাপত্তা আতঙ্ক তৈরি হয়েছে। ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত ওই অনুষ্ঠানে হোটেলের অতিথি সেজে প্রবেশ করে ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যে আগে থেকেই অবস্থান নিয়েছিলেন কোল টমাস অ্যালেন নামে এক ব্যক্তি। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে আটক করে।

আটক হওয়া সন্দেহভাজন কোল টমাস অ্যালেনের বয়স ৩১ বছর। তিনি ক্যালিফোর্নিয়ার টরেন্স এলাকার বাসিন্দা এবং পেশায় একজন শিক্ষক বলে জানিয়েছে ডেইলি মেইল। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনের কাছ থেকে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি হিলটন হোটেলের একজন অতিথি হিসেবেই সেখানে অবস্থান করছিলেন এবং ট্রাম্প অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আগেই হত্যার পরিকল্পনা নিয়ে প্রস্তুত ছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার রাতে অনুষ্ঠানের নিরাপত্তা চৌকি ভেঙে ভেতরে ঢোকার পরপরই তাকে আটক করা হয়। এরপর তার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং হামলার অভিযোগ আনা হয়েছে। ঘটনার পর প্রকাশিত ছবিতে দেখা যায়, তাকে মেঝেতে উপুড় করে ফেলে রাখা হয়েছে এবং কর্মকর্তারা তাকে নিয়ন্ত্রণে নিচ্ছেন। এই ঘটনার পর ট্রাম্প এক সংবাদ সম্মেলনে সন্দেহভাজনকে ‘অসুস্থ’ হিসেবে উল্লেখ করেন।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, সন্দেহভাজনের সঙ্গে অন্য কেউ যুক্ত ছিল না। ওয়াশিংটনের ফেডারেল প্রসিকিউটর জিনিন পিরো জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে সহিংস অপরাধে আগ্নেয়াস্ত্র ব্যবহারের দুটি অভিযোগ এবং ফেডারেল কর্মকর্তার ওপর বিপজ্জনক অস্ত্র দিয়ে হামলার একটি অভিযোগ দায়ের করা হয়েছে। সোমবার তাকে আদালতে হাজির করা হবে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে আরও অভিযোগ যোগ হতে পারে বলেও জানান তিনি।

মেট্রোপলিটন পুলিশ বিভাগের ভারপ্রাপ্ত প্রধান জেফরি ক্যারল বলেন, সন্দেহভাজনকে মাটিতে ফেলে হাতকড়া পরানোর সময় একজন পুলিশ কর্মকর্তার সঙ্গে তার গুলি বিনিময় হয়। এ সময় এক কর্মকর্তা গুলিবিদ্ধ হন। তবে বুলেটপ্রুফ জ্যাকেট পরিহিত থাকায় তিনি প্রাণে বেঁচে যান।

ঘটনাস্থলে উপস্থিত সিএনএনের সাংবাদিক উলফ ব্লিটজার জানান, হামলাকারীর কাছে বড় ধরনের অস্ত্র ছিল এবং তিনি প্রায় ছয় রাউন্ড গুলি ছোড়েন। তিনি বলেন, তিনি হামলাকারীর কয়েক ফুট দূরত্বের মধ্যেই ছিলেন এবং হঠাৎ প্রচণ্ড শব্দ শুনতে পান। পরে পুলিশ এসে তাকে নিরাপদে সরিয়ে নেয়।

গুলির ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী দ্রুত প্রেসিডেন্ট ট্রাম্পকে সরিয়ে নেয়। সে সময় তিনি মঞ্চে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। সরিয়ে নেওয়ার সময় তিনি সামান্য হোঁচট খেলেও দ্রুত তাকে নিরাপদ স্থানে নেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তাদের সবাইকেও নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে একজন সিক্রেট সার্ভিস সদস্য ছাড়া আর কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। ওই সদস্য বুকের কাছে গুলিবিদ্ধ হলেও বুলেটপ্রুফ জ্যাকেটের কারণে বড় ধরনের ক্ষতি হয়নি।

এফবিআই পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, তাদের ফরেনসিক দল এবং ব্যালিস্টিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে একটি লম্বা বন্দুক এবং বেশ কিছু গুলির খোসা উদ্ধার করেছেন। তিনি জানান, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং সিক্রেট সার্ভিস ও এফবিআই যৌথভাবে ঘটনার কারণ তদন্ত করছে।

এদিকে, এ ধরনের সন্ত্রাসের কাছে নতি স্বীকার না করার ঘোষণা দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, স্থগিত হওয়া অনুষ্ঠানটি ৩০ দিনের মধ্যে পুনরায় আয়োজন করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park