1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ইরান যুদ্ধ জয়ে কেউ আমাকে থামাতে পারবে না, গোলাগুলির ঘটনার পর হুঁশিয়ারি ট্রাম্পের – দৈনিক দেশেরকথা
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে, সংসদে জানালেন প্রধানমন্ত্রী হাম আতঙ্ক বাড়ছে, ২৪ ঘণ্টায় মৃত্যু আরও ৮ শিশুর, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৬৪ প্রধানমন্ত্রীর আগমনে সাজছে শার্শার ঐতিহ্যবাহী উলাশী জিয়া খাল ক্যাম্পাসে সকল ধরনের সহিংসতা বন্ধ এবং আদর্শিক ছাত্ররাজনীতি প্রতিষ্ঠার দাবিতে ‘ মানববন্ধন’ ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ডিআইইউসাসের মানববন্ধন আত্রাইয়ে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: মাজেদুল সভাপতি,তারিফ সাধারণ সম্পাদক সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস, নৌ হুঁশিয়ারি সংকেত জারি জানুয়ারি থেকে নতুন শিক্ষাবর্ষ শুরুর পরিকল্পনা সরকারের, সেশনজট কমানোর উদ্যোগ প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল করছেন মনিরা শারমিন, মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ বেগমগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ

ইরান যুদ্ধ জয়ে কেউ আমাকে থামাতে পারবে না, গোলাগুলির ঘটনার পর হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

হোয়াইট হাউসের গণমাধ্যমকর্মীদের নিয়ে আয়োজিত নৈশভোজ চলাকালে ওয়াশিংটনে ঘটে যাওয়া গোলাগুলির ঘটনাকে ইরান যুদ্ধের সঙ্গে সরাসরি সম্পৃক্ত মনে করছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কারণে নিজেকে লক্ষ্যবস্তু করা হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে তার পদক্ষেপ থেকে তিনি পিছিয়ে যাবেন না বলেও দৃঢ় বার্তা দিয়েছেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, যখন আপনি এ ধরনের বড় সিদ্ধান্ত নেন, তখন আপনি লক্ষ্যবস্তু হতে পারেন। তিনি উল্লেখ করেন, ইরানকে ঘিরে যদি তিনি এসব পদক্ষেপ না নিতেন, তাহলে হয়তো তিনি লক্ষ্যবস্তু হতেন না। তবে তিনি এটিকে নিজের জন্য সম্মানের বিষয় হিসেবে দেখছেন বলেও মন্তব্য করেন।

এ সময় ট্রাম্প আরও বলেন, ইরান যুদ্ধ জয়ে কেউ আমাকে থামাতে পারবে না। যদিও তিনি স্পষ্ট করেন, ওয়াশিংটনের ওই গোলাগুলির ঘটনার সঙ্গে ইরান যুদ্ধের কোনো সম্পর্ক রয়েছে কিনা, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। তবে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী তিনি মনে করেন, এই হামলার সঙ্গে ইরান যুদ্ধের যোগসূত্র নেই।

প্রসঙ্গত, শনিবার ওয়াশিংটনের একটি হোটেলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে অংশ নিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পসহ যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারাও। এ সময় হঠাৎ বলরুমের বাইরে গুলির শব্দ শোনা যায় এবং মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত তৎপর হয় সিক্রেট সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তার স্বার্থে ট্রাম্পকে দ্রুত সরিয়ে নেওয়া হয় ভারি অস্ত্রসজ্জিত সিক্রেট সার্ভিস এজেন্টদের মাধ্যমে। এই ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে।

সূত্র: রয়টার্স

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park