1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বাতিঘরে বই কিনতে গেলেন জাইমা রহমান, পছন্দের তালিকায় নজরুল-হুমায়ূন-মার্কেজ – দৈনিক দেশেরকথা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর ঘোষণা অর্থমন্ত্রীর দ্বিতীয় দফায় ইরান–যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় ইসলামাবাদে প্রস্তুতি অবৈধ হজযাত্রীকে আশ্রয় দিলে সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা, কঠোর অবস্থানে সৌদি আরব উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ নিচ্ছে সরকার, গ্রাহক স্বস্তির সম্ভাবনা হরমুজ প্রণালিতে মাইন অপসারণে তুরস্কের অংশগ্রহণের ইঙ্গিত হাসনাবাদ ইউনিয়নে একজন মানবিক চিকিৎসক সাইদুল ইসলাম বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুস আর নেই নারায়ণগঞ্জে বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬ শুরু ফুটপাতের হকার পুনর্বাসনে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরির পরিকল্পনা ডিএনসিসির

বাতিঘরে বই কিনতে গেলেন জাইমা রহমান, পছন্দের তালিকায় নজরুল-হুমায়ূন-মার্কেজ

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

ঢাকার বাংলামোটরের জনপ্রিয় চেইন বুকশপ বাতিঘরে উপস্থিত হয়ে বইপ্রেমীদের দৃষ্টি কেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। শনিবার দুপুর ১২টার দিকে তিনি সেখানে যান এবং প্রায় আধা ঘণ্টা সময় ধরে বইয়ের তাক ঘুরে নিজের পছন্দমতো বেশ কিছু বই সংগ্রহ করেন।

বাতিঘরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাশ একটি সংবাদমাধ্যমকে জানান, জাইমা রহমান সাধারণ পাঠকদের মতোই বই কিনতে এসেছিলেন। তিনি দোকানে এসে শান্তভাবে বিভিন্ন বই দেখেন এবং পরে নিজের পছন্দের বইগুলো কিনে নেন।

জানা গেছে, জাইমা রহমানের কেনা বইয়ের তালিকায় রয়েছে কাজী নজরুল ইসলাম, হুমায়ূন আহমেদ এবং আনিসুল হকের রচনা। পাশাপাশি বিশ্বসাহিত্যের অন্যতম জনপ্রিয় লেখক গার্সিয়া মার্কেজের বইও তিনি সংগ্রহ করেছেন।

এছাড়া তার কেনা বইয়ের তালিকায় আরও রয়েছে সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার, বেগম রোকেয়া সাখাওয়াৎ হোসেন এবং সাংবাদিক ও লেখক নূরুল কবিরের লেখা বই।

বই কেনার সময় দোকানে উপস্থিত কয়েকজন পাঠক প্রধানমন্ত্রী কন্যাকে কাছে পেয়ে তার সঙ্গে ছবি তোলেন বলেও জানা গেছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park