1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১১ মৃত্যু, শনাক্ত ১ হাজার ৫৮ সন্দেহভাজন – দৈনিক দেশেরকথা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ নিচ্ছে সরকার, গ্রাহক স্বস্তির সম্ভাবনা হরমুজ প্রণালিতে মাইন অপসারণে তুরস্কের অংশগ্রহণের ইঙ্গিত হাসনাবাদ ইউনিয়নে একজন মানবিক চিকিৎসক সাইদুল ইসলাম বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুস আর নেই নারায়ণগঞ্জে বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬ শুরু ফুটপাতের হকার পুনর্বাসনে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরির পরিকল্পনা ডিএনসিসির কলেজছাত্রের বানানো রেসিং কার চালিয়ে উদ্ভাবনী তরুণদের উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী মেলান্দহে অপপ্রচারের প্রতিবাদে মেয়র প্রার্থী নুরল আলম সিদ্দিকীর সংবাদ সম্মেলন  কিশোরগঞ্জে বালুবাহী ট্রলির চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালক নিহত: ছেলে গুরুতর আহত 

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১১ মৃত্যু, শনাক্ত ১ হাজার ৫৮ সন্দেহভাজন

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

দেশে হামের পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম এবং হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে ২৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৬০৭ জনে। এর মধ্যে পরীক্ষায় ৪ হাজার ৪৬০ জনের হাম নিশ্চিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পর্যন্ত সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে মোট ২০ হাজার ৪৭৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ হাজার ৮১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৪২ জন মারা গেছেন। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন আরও ২০৯ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ৫৮ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে বলে জানানো হয়। আক্রান্তদের বড় একটি অংশই শিশু, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সংক্রমণ পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং আক্রান্তদের চিকিৎসা ও প্রয়োজনীয় ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে নির্দেশনা দেওয়া হচ্ছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park