1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ঢাকা ট্যাক্সেস বারের সভাপতি নির্বাচিত হলেন নাজিরপুর উপজেলা  বিএনপির আহবায়ক এডভোকেট মিজানুর রহমান দুলাল  – দৈনিক দেশেরকথা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর ঘোষণা অর্থমন্ত্রীর দ্বিতীয় দফায় ইরান–যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় ইসলামাবাদে প্রস্তুতি অবৈধ হজযাত্রীকে আশ্রয় দিলে সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা, কঠোর অবস্থানে সৌদি আরব উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ নিচ্ছে সরকার, গ্রাহক স্বস্তির সম্ভাবনা হরমুজ প্রণালিতে মাইন অপসারণে তুরস্কের অংশগ্রহণের ইঙ্গিত হাসনাবাদ ইউনিয়নে একজন মানবিক চিকিৎসক সাইদুল ইসলাম বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুস আর নেই নারায়ণগঞ্জে বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬ শুরু ফুটপাতের হকার পুনর্বাসনে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরির পরিকল্পনা ডিএনসিসির

ঢাকা ট্যাক্সেস বারের সভাপতি নির্বাচিত হলেন নাজিরপুর উপজেলা  বিএনপির আহবায়ক এডভোকেট মিজানুর রহমান দুলাল 

আল-আমিন হোসাইন
  • প্রকাশ শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে (২০২৬-২৭) বিপুল ভোটের ব্যাবধানে সভাপতি নির্বাচিত হয়েছে পিরোজপুরের নাজিরপুর উপজেলা বিএনপি আহবায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান (দুলাল)। ২২ ও ২৩ এপ্রিল রাজধানীর রাজস্ব ভবন কাকরাইলে অ্যাসোসিয়েশনের দপ্তরে নিবন্ধিত সদস্যদের ভোটে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। এতে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন দুলাল-আশরাফের নীল প্যানেলের প্রার্থীরা।

এই নির্বাচনে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সমর্থিত নীল প্যানেল, জামায়াতে ইসলাম-সমর্থিত সবুজ প্যানেল এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমর্থিত লাল-সবুজ প্যানেল। উল্লেখ্য, ২০১৮ সালের পর এবারই প্রথম ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এদিকে মিজানুর রহমান দুলাল বিপুল ভোটের ব্যাবধানে সভাপতি নির্বাচিত হওয়ার তার জন্মস্হান পিরোজপুরে বইছে আনন্দের বন্যা। বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন।

পিরোজপুর জেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে নেতৃত্ব দিয়েছেন মিজানুর রহমান দুলাল। তিনি বিগত দিনে মামলা, হামলা ও কারাবরন করেছেন এই সম্মান তার প্রাপ্য ছিল।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park