1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বন্দরে এমআর ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা, পালিত হলো জাতীয় পুষ্টি সপ্তাহ – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নাজিরপুরে ডাকাতির ঘটনায় দলের সর্দার গ্রেফতার কুমিল্লার লালমাই নেশার টাকা না পেয়ে বাবার সঙ্গে বাক-বিতন্ডা, অবশেষে বাবার হাতে মাদাকাসক্ত ছেলে খুন নবীনগরে ‘বি স্ট্রং’ প্রকল্পের বীজ প্রযুক্তি গ্রাম মাঠ দিবস অনুষ্ঠিত বন্দরে এমআর ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা, পালিত হলো জাতীয় পুষ্টি সপ্তাহ শাহবাগে ছাত্রদল-ছাত্রশিবির মুখোমুখি, থানার ভেতরে ডাকসু নেতার ওপর হামলা নবীনগরে রাধিকা রোডে সড়ক দূর্ঘটনায় ২ যুবকের মৃত্যু জাবিতে ক্যাফেটেরিয়ার খাবারে আবারও মাছি-ধাতব টুকরো, শিক্ষার্থীদের ক্ষোভ সিরাজগঞ্জে পাঁচ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ আত্রাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া সব সার ডিলার বাতিল : চিফ হুইপ

বন্দরে এমআর ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা, পালিত হলো জাতীয় পুষ্টি সপ্তাহ

রাকিব হোসেন হৃদয়
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এমআর (হাম-রুবেলা) ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ পালন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার।

সভায় জানানো হয়, এমআর ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। টিকা গ্রহণের ৩০ দিনের মধ্যে প্রয়োজন অনুযায়ী বুস্টার ডোজ দেওয়ার সুযোগ থাকবে।

এসময় বক্তারা ক্যাম্পেইন সফল করতে সংশ্লিষ্ট সকল দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সচেতন মহলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. আলাউল কবির দিপু, মেডিকেল অফিসার ডা. মেহেদি হাসান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সদানন্দ রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজমল হোসেন, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এর আগে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান দুটি সঞ্চালনা করেন উপজেলা ইপিআই টেকনোলজিস্ট মাহাবুব হাসান।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park