1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ইরানকে হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ চলতে দেওয়ার অনুরোধ – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনার কবলে লাশবাহী অ্যাম্বুলেন্স হরমুজ প্রণালিতে দুই জাহাজ জব্দ করল ইরান, তিন কনটেইনার জাহাজে হামলার খবর বাংলাদেশে পেপ্যাল চালুর উদ্যোগ, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন কার্ড সংরক্ষিত নারী আসনে এনসিপির তাবাসসুমের মনোনয়ন বাতিল, মনিরার মনোনয়ন স্থগিত স্থানীয় উদ্ভাবিত লাহসই প্রযুক্তি ছড়িয়ে দিতে সুন্দরগঞ্জে সেমিনার  ট্যাক্স-ফ্রি নয়, এমপিদের জন্য সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি: হাসনাত অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি হয়নি, সংসদে অভিযোগ প্রধানমন্ত্রীর বাসভাড়া বাড়ছে বৃহস্পতিবার, বৈঠক শেষে জানালেন সড়ক পরিবহনমন্ত্রী দেশে প্রতিদিন হার্ট অ্যাটাকে অন্তত ৭০০ জনের মৃত্যু, এনসিডি নিয়ে সচেতনতা বাড়ানোর তাগিদ সিটি করপোরেশনে যোগ্যতার ভিত্তিতে প্রশাসক নিয়োগ হয়েছে: প্রতিমন্ত্রী

ইরানকে হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ চলতে দেওয়ার অনুরোধ

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরানকে অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামের ফাঁকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদেহর সঙ্গে এক বৈঠকে তিনি এ অনুরোধ জানান।

সোমবার (২০ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেন, যেন হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজটির নিরাপদ যাতায়াত সহজতর করতে তিনি তার মধ্যস্থতা ও সহযোগিতা নিশ্চিত করেন।

বৈঠকে ড. খলিলুর রহমান বলেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের জন্য ছয়টি দেশের মধ্যে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করায় তিনি ইরানকে ধন্যবাদ জানান। এ সময় তিনি বাংলাদেশের বাণিজ্যিক জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদেহ বিষয়টি নিয়ে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার কথা জানান। তিনি বলেন, বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে বাংলাদেশি জাহাজের চলাচল নিরাপদ থাকে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ বিষয়ে উভয় পক্ষ যোগাযোগ অব্যাহত রাখতে সম্মত হয়েছে। পাশাপাশি বৈঠকে উপসাগরীয় অঞ্চলের পরিবর্তনশীল পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হয়।

পররাষ্ট্রমন্ত্রী চলমান সংকট পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশের ধারাবাহিক ও ভারসাম্যপূর্ণ অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি সব পক্ষকে সংযম প্রদর্শন, সংলাপ অব্যাহত রাখা এবং কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে মতপার্থক্য নিরসনের ওপর গুরুত্বারোপ করেন।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন, সুবিধাজনক সময়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তেহরান সফর করবেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park