1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
হজ ব্যবস্থাপনা আরও ঢেলে সাজানোর ঘোষণা বিমান প্রতিমন্ত্রীর – দৈনিক দেশেরকথা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নাহিদ রানার গতির ঝড়ে দুই শর আগেই গুটিয়ে গেল নিউজিল্যান্ড রূপগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী নীলফামারীতে সংরক্ষিত নারী এমপি হলেন মজলুম নেত্রী বিলকিস ইসলাম শার্শা বাগআঁচড়ায় ৫ ক্লিনিককে ৩০ হাজার টাকা জরিমানা আদায়  সুন্দরগঞ্জে ফসল বাঁচাতে সেচ পাম্প নিয়ে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড় মনোনয়ন পেলেন না ফারজানা সিঁথি এনসিপিতে নতুনদের দায়িত্ব বণ্টন, কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন হজ ব্যবস্থাপনা আরও ঢেলে সাজানোর ঘোষণা বিমান প্রতিমন্ত্রীর সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ছাত্রদলের মানসুরা আলম বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় বিদ্যুৎ বিভাগ

হজ ব্যবস্থাপনা আরও ঢেলে সাজানোর ঘোষণা বিমান প্রতিমন্ত্রীর

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

আগামীতে হজ ব্যবস্থাপনা আরও উন্নত ও কার্যকরভাবে ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমিয়ে হজকে মধ্যবিত্তদের নাগালের মধ্যে আনার চেষ্টা করছে সরকার।

সোমবার (২০ এপ্রিল) হজ ক্যাম্পে থাকা ক্যাফেটেরিয়া পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী এ কথা জানান। পরিদর্শনের সময় হজযাত্রীদের খাবারের দাম ও মান নিয়ে ওঠা অভিযোগের প্রেক্ষিতে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

প্রতিমন্ত্রী জানান, অভিযোগ পাওয়ার পর ইতোমধ্যে দুই দফায় খাবারের দাম কমানো হয়েছে এবং স্বাস্থ্যকর উপায়ে খাবার পরিবেশনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একইসঙ্গে হজ ব্যবস্থাপনায় বিদ্যমান ছোটখাটো ত্রুটি-বিচ্যুতির জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

তিনি আরও বলেন, ভবিষ্যতে ফ্লাইট ব্যবস্থাপনা, খাবারের মান, বসার পর্যাপ্ত ব্যবস্থা এবং কুলিং সিস্টেমসহ সব দিকেই হজ ব্যবস্থাপনা আরও আধুনিক করা হবে।

এবার হজযাত্রীদের জন্য বিমানের ভাড়া ১২ হাজার টাকা কমানো হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, আগামী বছর এই ভাড়া আরও কমানোর পরিকল্পনা রয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park