1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
যেখানে সমস্যা সেখানে ওসি মুহাম্মদ ফয়জুল আজীম নোমানের পদচারনা  – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধ থাকলেও যেন তা শত্রুতায় না গড়ায়: প্রধানমন্ত্রীর রাজধানীর ডেমরাসহ কয়েকটি এলাকায় শুক্রবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, ৭ নভেম্বর থাকবে সরকারি ছুটি পশ্চিম বাহিরচর বারো মাইল দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল আলমডাঙ্গায়  ম্যাজিস্ট্রেটের সামনে আইন ভেঙে উল্টো পথে তেল নিতে গিয়ে ধরা খেল পুলিশ,  জরিমানা আদায় ঠাকুরগাঁওয়ে মুরগীর ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি ঢাকাসহ ১৪ জেলায় রাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, সতর্ক সংকেত জারি কেউ কুমিরের সামনে ফেলে দেয়নি, জলাতঙ্কে ভুগছিল সেই কুকুরটি তান্ত্রিক সেজে  প্রতারণার ফাঁদে কিশোরী: টাকা স্বর্ণালংকার সহ প্রতারক মনির আটক

যেখানে সমস্যা সেখানে ওসি মুহাম্মদ ফয়জুল আজীম নোমানের পদচারনা 

বি. চৌধুরী তুহিন 
  • প্রকাশ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

যেখানে সমস্যা সেখানে ওসির পদচারনা। দাগনভূইয়া  থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজীম নোমানের কৌশলে  ধরা পড়েছে একের পর  এক অপরাধী। 

জানা যায়, আগে থানায়  অপরাধীরা প্রবেশ  করত। ওসি নোমান  যোগদানের পর  থানায় দালাল  ও অপরাধীদের স্হান না দেয়ায় ওসির বিরুদ্ধে  অপপ্রচার চালাচ্ছে  একটি চক্র। থানায় যেকোন ভুক্তভোগী  গেলে  ওসি কথা  শোনেন  এবং  তাৎক্ষণিকভাবে  ব্যবস্থা গ্রহণ করেন। দালালরা আগের মত সুযোগ  পান না বিধায় বাইরে  ওসি বিষয়ে নানা নেগেটিভ  কথা বলেন। সরেজমিনে খোঁজ নিয়ে  জানা গেছে,  ওসি একজন পেশাদার অফিসার। এ থানায় যোগদান  করার পর বেশ কয়েকজন  সন্ত্রাসী, মাদক ব্যবসয়ী, চোর,ডাকাত কে গ্রেফতার করে  আদালতে  প্রেরন করেন। গ্রেফতারী ওয়ারেন্ট  থাকলে ও আসামীরা প্রকাশ্যে  ঘুরে  বেড়াত। ওসি নোমানের   যোগদানের পর  বহু ওয়ারেন্টি আসামি পুলিশের  জালে আটকা পড়েছে। 

মানবিক  অফিসার হিসেবে  ও  অনেকে  ওসির প্রশংসা করেন। বহু নারীর পারিবারিক  সমস্যা  সমাধান করে প্রশংসায় ভাসছেন  পুরো উপজেলায়।  আবু নাছের  নামের এক প্রবাসী জানান , ওসি সাহেবের  আন্তরিকতার কারণে  স্বামীর সংসারে  ফিরে গেল   এক নারী।দুই  পরিবারের মাঝে  সেতুবন্ধন তৈরী  করতে ভূমিকা  রাখেন  ওসি নিজেই।তিনি আরো বলেন, আগে এধরণের  ঘটনায়   ন্যায় বিচার থেকে বঞ্চিত  হত নারীরা। অর্থের কাছে  হার মানলেও  ওসি নিজের  অর্থ দিয়ে  সহায়তা  করতেন।  চাঁদাবাজদের বিরুদ্ধে  তিনি  ছিলেন স্বোচ্চার

। কিশোর গ্যাং প্রতিরোধে তিনি  ছিলেন  আপোষহীন। স্কুল, কলেজ, মাদ্রাসা  এবং  উপজেলার  বিভিন্ন  মার্কেটে  এখন আর কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য দেখা যায় না। প্রতিদিন টহলে থাকে পুলিশ। ইতোমধ্যে  আটজন কিশোর গ্যাং সদস্য কে গ্রেফতার করেছেন। পরে অভিভাবক দের কারনে মুছলেকা নিয়ে  স্বাভাবিক  জীবনে  ফিরতে  সহায়তা  করেন। এর আগে তিনি  লক্ষীপুরের চন্দ্রগন্জ থানায় ওসি থাকাকালে  বেশ সুনাম সুখ্যাতি অর্জন  করেছেন বলে  জানা গেছে। এসআই  বলরাম  চন্দ্র পাল  বলেন, আমরা ওসি স্যারের নেতৃত্বে  আইনশৃঙ্খলার উন্নতি  করার জন্য  আপ্রান চেষ্টা করছি। আগের চেয়ে  আইনশৃঙ্খলা  পরিস্থিতি  অনেক  ভালো। আগের মত চুরি, ডাকাতি, গরু চুরি, ট্রান্সফরমার  চুরি  নেই  বলে জানান সচেতন মহল। 

ওসি মুহাম্মদ ফয়জুল আজীম নোমান জানান, পুলিশ  চাইলে ও শতভাগ  মানুষ কে  খুশী রাখতে পারবেনা। যার আবদার রক্ষা  করতে পারবো তার কাছে আমি  প্রিয় ওসি আর যার আবদার রক্ষা   করতে পারবো না তার কাছে আমি  প্রিয় নই।আমি এসপি স্যারের নির্দেশনায় মানুষের   মাঝে  আইন অনুযায়ী  সেবা দিয়ে  যাচ্ছি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park