1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ কার্গো এলএনজি আমদানির অনুমোদন লাকসামে সিনেমা কায়দায় অপহৃত শিক্ষার্থীকে দুইদিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ মেসির অট্টহাসি কি প্রতিপক্ষের জন্য বার্তা? আত্মবিশ্বাসে উজ্জ্বল আর্জেন্টাইন অধিনায়ক বৃদ্ধা মায়ের মৃত্যুর ঘটনায় যুগ্ম সচিব আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার সিরাজগঞ্জে দুই মিষ্টির দোকানকে ৩৮ হাজার টাকা জরিমানা তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান, পাত্রী গৌরি স্প্র্যাট? জনগণের আস্থা পূরণে কাজ করছে ত্রয়োদশ জাতীয় সংসদ: স্পিকার মাদারগঞ্জে সাপের কামুড়ে শিশুর মৃত্যু কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা: বিমান চলাচল বন্ধ , নিহত ১ আহত কয়েকজন  মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আবারও গণ-অভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক

নাগেশ্বরীতে পাম্পে তেল নিতে গিয়ে একাধিক মামলার আসামী রনি আটক

মোঃ সাইফুর রহমান
  • প্রকাশ মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পাম্পে তেল নিতে গিয়ে একাধিক মামলার আসামী রনি মিয়াকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার রায়গঞ্জ এলাকার জুলেখা পাম্পের সামন থেকে তাকে আটক করা হয়। ধৃত রবিউল ইসলাম রনি সরকার উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সোনাইর খামার এলাকার মজিবর রহমানের ছেলে। মামলার এজাহারে জানা যায় পূর্ব শত্রুতার জেরে একই এলাকার মোক্তার হোসেনের ছেলে আমজাদ হোসেনের পরিবারে দ্বন্দ্ব চলে আসছিলো।

এক পর্যায়ে চলতি বছরের ১৩ জানুয়ারি বিকাল ৪ টার দিকে আমজাদ হোসেন তার ছেলে আতিক হোসেন (১২) কে রায়গঞ্জ বাজারে কোচিং সেন্টারে পৌঁছে দেয়ার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে জুলেখা পাম্প সংলগ্ন স্থানে পূর্ব পরিকল্পিতভাবে ওৎপেতে থাকা রবিউল ইসলাম রনিসহ ৪-৫জন লোকবল নিয়ে লাঠি সোঠা ও ধারালো দেশীয় অস্ত্র নিয়ে তাদেরকে পথরোধ করে হামলা করে মারপিট করে। এ সময় রনি তার হাতে থাকা বেকি দিয়ে আমজাদ হোসেনকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ মারে এবং তার সাথে থাকা খাইরুল ইসলামও আমজাদের পায়ের গোড়ালির নিচে ধারালো অস্ত্র দিয়ে হান মারে।

পরে আমজাদ হোসেন নিজেকে আত্মরক্ষার চেষ্টা করলে তাকে উপুর্যপুর কোপাতে থাকে রনি ও তার সঙ্গীরা। এতে করে আমজাদ হোসেন গুরুতর আহত হন। পরে খবর পেয়ে মোক্তার হোসেন ঘটনাস্থলে গিয়ে আসঙ্কাজনক অবস্থায় ছেলেকে উদ্ধার করে স্থানীয়দের সহযোগিতায় নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে তাকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান। এ ঘটনায় আমজাদ হোসেনের বাবা মোক্তার হোসেন বাদী হয়ে রবিউল ইসলাম রনি ও খাইরুল ইসলামসহ অজ্ঞাতনামা ২/৩জনকে আসামী করে চলতি বছরের ১৬ জানুয়ারি নাগেশ^রী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-১৭। এছাড়াও রবিউল ইসলাম রনির বিরুদ্ধে জমি দখলের উদ্দেশ্যে বাড়িঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগে মামলা দায়ের করেছেন একই এলাকার শ্রীমতি নীলা রানি দাস নামের একজন সংখ্যালঘু নারী। এমনকী রায়গঞ্জ ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান দীপকে হত্যা চেষ্টা মামলাও রয়েছে রনির বিরুদ্ধে।

এ বিষয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহীল জামান বলেন, আমজাদা হোসেনের উপর হামলা মামলায় রনিকে আটক করে থানায় নেয়া হয়েছে। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়। তার বিরুদ্ধে আরও বেশ কয়েকটি মামলা রয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park