1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কুড়িগ্রামে গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
৪১৯ হজযাত্রী নিয়ে রাতেই শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট এপ্রিল ও মে মাসে জ্বালানি সংকট নেই, পূর্ণ মজুদের দাবি প্রতিমন্ত্রীর জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানালেন জামায়াত আমির ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ইট ভাটা বন্ধ, ৬ লাখ টাকা জরিমানা বাকৃবিতে শিক্ষার্থীদের হাতাহাতি, মাঝপথেই পণ্ড সাংস্কৃতিক সন্ধ্যা বিরোধ থাকলেও যেন তা শত্রুতায় না গড়ায়: প্রধানমন্ত্রীর রাজধানীর ডেমরাসহ কয়েকটি এলাকায় শুক্রবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, ৭ নভেম্বর থাকবে সরকারি ছুটি পশ্চিম বাহিরচর বারো মাইল দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী

কুড়িগ্রামে গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

মোঃ সাইফুর রহমান
  • প্রকাশ রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

কুড়িগ্রাম সদরে রবিবার (১২ ই এপ্রিল) বিকালে ১১ দলীয় এক্যৈর উদ্যোগে গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

বিক্ষোভ মিছিলটি কুড়িগ্রাম সদরের কলেজ মোড় বিজয় স্তম্ভ চত্বর থেকে বাহির হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে সিংহের মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জামায়াতের ইসলামীর আমির অধ্যাপক আজিজুর রহমান সরকার,কুড়িগ্রাম ১ আসনের সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম,সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন,সহকারি সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ,শাহজালাল সবুজ,বায়তুল মাল সেক্রেটারি আব্দুস সবুর খান, 

নাগেশ্বরী উপজেলা আমির আব্দুল মান্নান সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত কর্মী ও নেতৃবৃন্দ। 

সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার আমির অধ্যাপক আজিজুর রহমান সরকার বলেন আমাদের জুলাই সনদ বাস্তবায়নের দাবি অবিলম্বে মেনে না নিলে জনগণকে সাথে নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে বাস্তবায়নের প্রচেষ্ঠা চালাব।

এসময় কুড়িগ্রাম ১ আসনের সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম বলেন জুলাই আন্দোলনের মাধ্যমে এদেশের মানুষ চেয়েছিল 

একটি স্বাধীন বাংলাদেশ, যে দেশে কোন বৈষম্য, দলীয়করণ থাকবে না,মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে।

কিন্তু বর্তমান সরকার এটা লঙ্ঘন করে জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park