1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রান্তিক গ্রাহকদের স্বস্তি, আগের দামেই বিদ্যুৎ বিল দেওয়ার সুযোগ ফিরতে পারে সুধারামে মেকানিক দোকানেই চলছিল মাদক কারবার, গ্রেপ্তার-১ ঈদের রাতে আতশবাজির লোভ দেখিয়ে ৫ম শ্রেণীর ছাত্রকে বলাৎকারের চেষ্টা হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে এফআইআর আশুলিয়ায় ‘নিরাপদ সড়ক চাই’র লিফলেট বিতরণ রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন, যুক্তিতর্ক শেষে দিন নির্ধারণ হাজীদের ১৫০ লাগেজ চুরির অভিযোগ ‘অসত্য’: প্রতিমন্ত্রী সরকারি ঘর মিললেও জীবনমান অনিশ্চিত গোপালগঞ্জের চর মানিকহারের বাসিন্দাদের যুদ্ধবিরতির পরই লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা, শান্তি প্রক্রিয়া নিয়ে নতুন শঙ্কা আত্রাইয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার

ভূরুঙ্গামারীতে ৯ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার 

আসলাম উদ্দিন আহম্মেদ
  • প্রকাশ মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৯ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করা হয়েছে।  উপজেলার কামাত আঙ্গারিয়ার ভাসানীপাড়া এলাকা থেকে মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে এটি উদ্ধার করা হয়। গ্রামবাসীরা সাপটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে থানায় খবর দিলে পুলিশ, বন বিভাগ এবং সমাজসেবা বিভাগের কর্মকর্তারা যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেন। স্থানীয়রা  জানান, দুপুরে জমিতে কাজ করার সময় কৃষকরা হঠাৎ একটি বিশাল আকৃতির অজগরকে গাছের ডালে ঝুলতে দেখতে পান। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সার্কেল এএসপি মুনতাসীর মামুন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সাপটির নিরাপত্তা নিশ্চিত করেন। এসময় এলাকায় উৎসুক জনতার ভীড় বাড়তে থাকে। 

 এএসপি মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পুলিশ সদস্যরা এবং বলদিয়া বাজারের বিখ্যাত সাপুড়ে মোজাহার-এর সহযোগিতায় অজগরটি উদ্ধার করা হয়।

এএসপি মুনতাসির মামুন জানান, “ভারতের কালজানী নদী দিয়ে কয়েকদিন আগে কাঠ ভেসে আসে। ধারণা করা হচ্ছে, সেসময় গাছের সঙ্গেই অজগরটি এপারে এসেছে।”

পরবর্তীতে অজগরটিকে কুড়িগ্রাম বন বিভাগের কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। বন বিভাগ জানায়, সাপটির শারীরিক অবস্থা ভালো রয়েছে। পর্যবেক্ষণ শেষে সেটিকে নিরাপদ এলাকায় বন্য পরিবেশে অবমুক্ত করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park