1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সেই ছয় শিশুর পরিবারকে চাকরি-আজীবন ফ্রি চিকিৎসার প্রস্তাব আদ্-দ্বীনের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫ হাজার ৪৮২ টাকা শার্শায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বায়ু লিক, জরুরি সতর্কতা তুলে নিল নাসা ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মোবাইল কোর্ট, লার্ভা পাওয়া গেলে জরিমানা: স্বাস্থ্যমন্ত্রী আওয়ামী লীগের দুর্নীতি ও পাচারের বোঝা এখনো বহন করছে দেশ: তথ্যমন্ত্রী কুয়েত ও বাহরাইনের দিকে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফ শ্যামনগরে আ’লীগ-বিএনপি-জামায়াতের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮

সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তারিখ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১২ মে সংরক্ষিত নারী আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পাশাপাশি নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হবে আগামী ৮ এপ্রিল।

সোমবার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি জানান, ৮ এপ্রিল তফসিল ঘোষণার দিনই মনোনয়নপত্র জমা, বাছাই এবং প্রত্যাহারের বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হবে। এর মাধ্যমে সংরক্ষিত নারী আসনের নির্বাচনী প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

উল্লেখ্য, জাতীয় সংসদের ৩০০ আসনে জয়ী রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত আসনের সংখ্যানুপাতিক হারে সংরক্ষিত ৫০টি নারী আসন বণ্টন করা হয়। গত ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের ফলাফলের ভিত্তিতে দলগুলো তাদের বরাদ্দকৃত আসনে প্রার্থী মনোনয়ন দেবে।

এই নির্বাচনে ভোটার হন সংসদের নির্বাচিত সংসদ সদস্যরা। ফলে সাধারণত একক প্রার্থী থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়ে থাকেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park