1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী মধ্যপ্রাচ্যে মোতায়েন – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল থাকবে বাসে সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা অফিস পেয়ে গাড়ি চাইলেন হাসনাত, ছোটদের ‘না’ না বলতে পরামর্শ বিরোধীদলীয় নেতার আলমডাঙ্গায় সেতু আছে, রাস্তা নেই! ৫৭ লাখ টাকার প্রকল্পে নজিরবিহীন অব্যবস্থাপনা বেগমগঞ্জে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত নেতা মাওলানা বোরহান উদ্দিন আমানিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা হাজী ওসমান গনি আর নেই ইরান যুদ্ধ ও অর্থনৈতিক চাপ, জনসমর্থনে ধসের মুখে ট্রাম্প প্রশাসন লাকসামে সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ দু’জন গ্রেপ্তার শ্রীপুরে বিএনপি নেতা শামীম মোল্লার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন কামারখন্দে সাশ্রয়ী চিকিৎসায় সুবিধাবঞ্চিতদের পাশেখোকন মেমোরিয়াল হসপিটাল

যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী মধ্যপ্রাচ্যে মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ সোমবার, ৩০ মার্চ, ২০২৬

যুক্তরাষ্ট্রের নৌবাহিনী, বিশেষ করে নেভি সিলস, আর্মি রেঞ্জার্স এবং শতাধিক বিশেষ বাহিনীর সদস্য বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে। এই তথ্য জানিয়েছে বিবিসি’র মার্কিন অংশীদার সিবিএস নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে হাজার হাজার মার্কিন মেরিন এবং প্যারাট্রুপারও এই অঞ্চলে পৌঁছেছেন।

সূত্র অনুযায়ী, এসব বাহিনী মোতায়েনের মূল উদ্দেশ্য হলো ইরানকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিভিন্ন সামরিক পদক্ষেপ গ্রহণের সুযোগ তৈরি করা। সম্ভাব্য পরিকল্পনার মধ্যে রয়েছে হরমুজ প্রণালী খুলে দেয়া, খারগ দ্বীপ থেকে তেলের নিয়ন্ত্রণ নেয়া এবং ইরানের ইউরেনিয়ামের মজুত দখল করা। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

এর আগে শনিবার সেন্টকম জানিয়েছিল, ইউএসএস ট্রিপোলি জাহাজে করে সাড়ে তিন হাজার নাবিক ও মেরিন সদস্য মধ্যপ্রাচ্যে পৌঁছেছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park