1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর, সম্পর্ক উন্নয়নে নতুন উদ্যোগ রাতে বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়, নতুন সূচি কার্যকর ৭ জুন থেকে ৪০ যাত্রীর জীবন বাঁচাতে নিজের প্রাণ দিলেন বাস হেলপার দুলাল, নিহতের পরিবারের পাশে এসিআই মটরস আশুলিয়ায় ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে নারীকে হত্যা পিরোজপুরে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে ২৩ হাজার টাকা জরিমানা সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ একাধিক উদ্যোগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের রূপকার জিয়াউর রহমান: মুক্তিযুদ্ধমন্ত্রী জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন

কিশোরগঞ্জে  চালককে অচেতন করে ইজিবাইক ছিনতাই 

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

আনোয়ার হোসেন, কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জে ফেরদৌস আলম  নামে এক যুবকের সাথে বন্ধু সুলভ আচরণে জুস সেবনে অচেতন করে ইজিবাইক ছিনতাই করে  নেয় যাত্রীবেশের দুর্বৃত্তরা। গত সোমবার (৯ মার্চ) রাত ৯ টার দিকে কিশোরগঞ্জ

সদর ইউনিয়নের মধ্য রাজিব চেংমারী সেচ ক্যানেল ব্রীজ এলাকায় এ ঘটনাটি ঘটে।  ভুক্তভোগী ইজিবাইক চালক নিতাই ইউনিয়নের পানিয়াল পুকুর কাচারী বাজার গ্রামের এমদাদুল হকের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে শহরের পেট্রোল পাম্প এলাকায়  দুর্বৃত্তরা যাত্রীবেশে ফেরদৌস আলমের ইজিবাইকে চড়ে বড়ভিটার দিকে রওনা দেন।

পথিমধ্যে চেংমারী  ব্রীজ এলাকার জনশূন্য জায়গায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে বন্ধু  সূলভ আচরণে জুস সেবন করান।পরে  চালক অচেতন হয়ে পড়লে তাকে রাস্তার পাশে ফেলে রেখে ইজিবাইক  নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে  স্থানীয়রা রাস্তা দিয়ে যাওয়ার সময়ে তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দা ফিরোজ আলী বলেন, রাস্তা দিয়ে যাওয়ার সময়ে দেখি তিনি অচেতন  হয়ে পড়ে আছেন। তাকে উদ্ধার করে  হাসপাতালে নিয়ে আসি।

পরে কিছুটা সুস্থ হলে তিনি জানায় তাকে জুস সেবনে অচেতন  করে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, আমি বিষয়টি শুনেছি, ইজিবাইকটি উদ্ধারের চেষ্টা চলছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park