1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কিশোরগঞ্জে বিদ্যালয়ে মাঠে অবৈধভাবে দোকানঘর নির্মাণের প্রতিবাদে মানববন্ধন – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শোলাকুড়িতে সনাতন ধর্মের বারো তীর্থি মেলায় হাজারো মানুষের ঢল জিয়ার খাল পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ হজযাত্রায় চলমান যুদ্ধের প্রভাব পড়বে না: ধর্মমন্ত্রী কায়কোবাদ শ্রীপুরে বিদ্যালয়ের মাটি ভরাটে অনিয়ম: তেলিহাটি ইউপি সদস্যকে কারণ দর্শানোর নোটিশ কুড়িগ্রামে নানা আয়োজনে সময় টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  সোশ্যাল মিডিয়া মানুষকে বিভ্রান্ত করতে পারে: মির্জা ফখরুল মসজিদে মাইকিং করে রোগী ডেকে অর্থ আদায়, ধরা খেলেন ব্রাকের স্বাস্থ্যকর্মী নবীনগরে ৩ সাংবাদিককে অবরুদ্ধ করার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে প্রায় ২৪ লাখ টাকার মাদক উদ্ধার ৪১৯ হজযাত্রী নিয়ে রাতেই শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট

কিশোরগঞ্জে বিদ্যালয়ে মাঠে অবৈধভাবে দোকানঘর নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

আনোয়ার হোসেন
  • প্রকাশ রবিবার, ১ মার্চ, ২০২৬

নীলফামারীর কিশোরীগঞ্জ বহুমূখী মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে অবৈধভাবে দোকান ঘর নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। রোববার দুপুরে ওই বিদ্যালয়ের সামনে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে শতাধিক বিক্ষুদ্ধ জনতা ইউএনও এর মাধ্যমে জেলা প্রশাসককে স্মারকলিপি দেন।

মানববন্ধনে বক্তব্য দেন পুটিমারী ইউপি চেয়ারম্যান আবু সায়েম লিটন, সাবেক শিক্ষার্থী নজরুল ইসলাম দুলু, ওবায়দুর রহমান, আব্দুর রাজ্জাক, এবি মালেক ও অভিভাবক শরিফুল ইসলাম, এনামুল হক প্রমূখ।এসময়ে বক্তাগণ বলেন, নিয়মের তোয়াক্কা না করে বাণিজ্যিক উদ্দেশ্যে বিদ্যালয়ের প্রধান ফটকের দুই পাশে ৩০টি দোকানঘর নির্মাণ করেছে। লিখিত অঙ্গীকার দেওয়ার পরও কতিপয় শিক্ষক মোটা অংকের জামানতের টাকার লোভে শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৫ সালের প্রজ্ঞাপন উপেক্ষা করে প্রধান ফটক সংলগ্ন পূর্ব পাশে দোকান ঘর নির্মাণ শুরু করেন। দোকানভাড়া, জামানতের টাকা ও প্রায় ১৫শ’ শিক্ষার্থীর ভর্তি ও বেতের টাকা হাতে- হাতে আদায় করে শিক্ষকগণ ভাগবাটোয়ারা করে নেন। দোকান ঘর নির্মাণ কাজ বন্ধ করে, বিদ্যালয়ের দীর্ঘদিন ধরে অর্থ কেলেঙ্কারির বিষয়টি খতিয়ে দেখার জোর দাবি জানান বক্তারা ।এ ব্যাপারে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজম জানান , তার চাকুরী কাল শেষ সময়ে পৌঁছেছে। আগামী ৩ তারিখে বিদায় অনুষ্ঠান ।সহকারী প্রধান শিক্ষক ও কয়েকজন সরকারি শিক্ষক মিলে তারা এটি করেছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park