1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ কার্গো এলএনজি আমদানির অনুমোদন লাকসামে সিনেমা কায়দায় অপহৃত শিক্ষার্থীকে দুইদিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ মেসির অট্টহাসি কি প্রতিপক্ষের জন্য বার্তা? আত্মবিশ্বাসে উজ্জ্বল আর্জেন্টাইন অধিনায়ক বৃদ্ধা মায়ের মৃত্যুর ঘটনায় যুগ্ম সচিব আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার সিরাজগঞ্জে দুই মিষ্টির দোকানকে ৩৮ হাজার টাকা জরিমানা তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান, পাত্রী গৌরি স্প্র্যাট? জনগণের আস্থা পূরণে কাজ করছে ত্রয়োদশ জাতীয় সংসদ: স্পিকার মাদারগঞ্জে সাপের কামুড়ে শিশুর মৃত্যু কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা: বিমান চলাচল বন্ধ , নিহত ১ আহত কয়েকজন  মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আবারও গণ-অভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক

বাংলাদেশসহ ৪০ দেশ থেকে পোলট্রি ও ডিম আমদানি নিষিদ্ধ করল সৌদি আরব

অনলাইন ডেস্ক প্রকাশ
  • প্রকাশ বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

সৌদি আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ Saudi Food and Drug Authority বাংলাদেশসহ ৪০টি দেশ থেকে পোলট্রি ও ডিম আমদানি নিষিদ্ধ করেছে। একই সঙ্গে আরও ১৬টি দেশের নির্দিষ্ট কিছু অঞ্চল থেকে ডিম আমদানি করা যাবে না।

নিষেধাজ্ঞার উদ্দেশ্য হিসেবে সৌদি কর্তৃপক্ষ জনস্বাস্থ্য সুরক্ষা এবং স্থানীয় বাজারে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা উল্লেখ করেছে। দেশটি বার্ডফ্লু (পাখি জ্বর) প্রতিরোধে এই ব্যবস্থা নিয়েছে।

নিষেধাজ্ঞা আরোপিত দেশের তালিকায় ভারত, আফগানিস্তান, আজারবাইজান, জার্মানি, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র এবং ইতালি উল্লেখযোগ্য। এছাড়া, ১৬টি দেশের নির্দিষ্ট শহরের ক্ষেত্রে আংশিকভাবে নিষেধাজ্ঞা প্রযোজ্য।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এই তালিকা নিয়মিতভাবে বৈশ্বিক স্বাস্থ্য পরিস্থিতি ও মহামারি সংক্রান্ত তথ্যের ভিত্তিতে পর্যালোচনা করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park