ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনের (মিরপুর, ডিএনসিসি ওয়ার্ড ৪, ১৩, ১৪, ক্যান্টনমেন্ট, ডিএনসিসি ওয়ার্ড ১৬) ভোটের এক কেন্দ্রের প্রাথমিক ফলাফলে এগিয়ে আছেন জামায়াত ইসলামের প্রার্থী আমির শফিকুর রহমান। ওই কেন্দ্রে তিনি পেয়েছেন ১,৩১০ ভোট।
এর নিকটতম প্রতিদ্বন্দ্বী, ধানের শীষ প্রতীকের মনোনীত বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খান পেয়েছেন ১,০৭৫ ভোট।
ঢাকা-১৫ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৬১৬, নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৯৮ এবং তৃতীয় লিঙ্গের ৪ জন ভোটার রয়েছেন। মোট কেন্দ্রের সংখ্যা ছিল ১২৭।
ভোটগ্রহণ সকাল ৭টা ৩০ মিনিটে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হয়। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে, বিশেষ করে তরুণ ভোটারদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। ভোটাররা আগামীর বাংলাদেশ পুনর্গঠনে তাদের মতামত প্রদানের মাধ্যমে সক্রিয় ভূমিকা নিয়েছেন।