1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কুড়িগ্রামের রৌমারীতে  উপবৃত্তি না পেয়ে শিক্ষার্থীর মানববন্ধন – দৈনিক দেশেরকথা
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সব খাতে কর সুবিধা দেওয়া সম্ভব নয়, তবে ব্যবসা সহজীকরণে সহায়তা দেবে সরকার: অর্থমন্ত্রী সিরাজগঞ্জে অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার জলাবদ্ধতায় বিপর্যস্ত চট্টগ্রামবাসীর কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ৩৫০০ কৃষকদের মাঝে রোপা আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ সামনে ঈদুল আজহায় লম্বা ছুটি, মিলতে পারে টানা ১০ দিন ফ্যামিলি কার্ডে ৩৭ হাজার ৮১৪ পরিবারে নারী প্রধানকে অর্থ সহায়তা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী নবীনগরে পিছন থেকে ছুরিকাঘাতে মেম্বার আহত কুড়িগ্রামে এসডিজি কার্যক্রম নিয়ে সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধর্মপাশা প্রবাসী উন্নয়ন সমিতির উদ্যোগে অসহায় বৃদ্ধাকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

কুড়িগ্রামের রৌমারীতে  উপবৃত্তি না পেয়ে শিক্ষার্থীর মানববন্ধন

ইউনুছ
  • প্রকাশ মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধি >যাদুরচর ডিগ্রি কলেজের প্রথম বর্ষে শিক্ষার্থী শিক্ষা উপবৃত্তি না পেয়ে মানববন্ধন করেছেন কলেজ শিক্ষার্থী।  মঙ্গলবার বেলা  ১২টার দিকে রৌমারী উপজেলার যাদুরচর ডিগ্রি কলেজ চত্বরে এ মানববন্ধন পালন করা হয়েছে। এতে শিক্ষা উপবৃত্তি থেকে বঞ্চিত হওয়া ১৬৯ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।

এ সময় বক্তব্য রাখেন, ওই কলেজের প্রথম বর্ষের ছাত্র রাজু আহমেদ ও শাহনাজ খাতুন।শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, আমরা প্রথম বর্ষের ১৬৯ জন শিক্ষার্থী রয়েছি। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম তার দায়িত্বের অবহেলার কারনে উপবৃত্তির ফরম অনলাইনে পূরণ করতে পারেনি। আমরা শিক্ষা মন্ত্রাণালয়ের ঘোষনা মোতাবেক যথা সময়ে আবেদন ফরম পূরণ করে কলেজে জমা দেই।

শিক্ষা উপবৃত্তির জন্য অনলাইনে আবেদনের শেষ তারিখ ছিল ১০ এপ্রিল ২২ ইং।শিক্ষার্থী শাহনাজ পারভীন বলেন, আমরা ১৬৯ জন শিক্ষার্থী উপবৃত্তি থেকে বঞ্চিত হয়েছি। সরকারের কাছে উপবৃত্তির জন্য দাবী করছি।উল্লেখ্য যাদুরচর ডিগ্রি কলেজের গর্ভনিং বডির সভাপতি আব্দুস সালাম মন্ডল গত ১১ অক্টোবর ২১ ইং স্বাক্ষরিত পত্রের মাধ্যমে অধ্যক্ষ রফিকুল ইসলামকে বহিস্কার করে একই তারিখে মো. শফিকুল ইসলামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেন।

অধ্যক্ষ রফিকুল ইসলাম সভাপতির স্বাক্ষরিত সাময়িক বহিস্কারপ্রত্রের বিরুদ্ধে হাই কোর্টে রিট করলে গত ১৩ মার্চ ২২ইং ওই পত্র স্থগিত করে দেয় হাই কোর্ট। এতে ক্ষিপ্ত হয়ে ১৮ মার্চ ২২ ইং অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে অফিসিয়ালি কাজ বন্ধ করে দেয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম।

পরে অধ্যক্ষ রফিকুল ইসলাম ২০ মার্চ ২২ ইং উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন দেন। এসময় দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলামের অবহেলা ও তার গাফলতির কারনে ১৬৯ জন শিক্ষার্থী উপবৃত্তি থেকে বঞ্চিত হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park