1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
তরুণদের দায়িত্ব প্রতিটি ভোটকেন্দ্র পাহারা দেওয়া: সাতক্ষীরায় সাদিক কায়েম – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনে এমপির খাওয়াদাওয়ায় স্পিকারের ক্ষোভ কনটেন্ট ক্রিয়েটর হাসান নাসিমের জামিন মঞ্জুর ফতুল্লায় ফ্ল্যাটে অভিযান, ৩২০০ পিস ইয়াবা জব্দ; নারী পলাতক নারায়ণগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ কার্যক্রমের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন সাবেক প্রসিকিউটর সাইমুম রেজার বিরুদ্ধে কোটি টাকা ঘুষ দাবির প্রমাণ মিলেছে সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল থাকবে বাসে সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা অফিস পেয়ে গাড়ি চাইলেন হাসনাত, ছোটদের ‘না’ না বলতে পরামর্শ বিরোধীদলীয় নেতার আলমডাঙ্গায় সেতু আছে, রাস্তা নেই! ৫৭ লাখ টাকার প্রকল্পে নজিরবিহীন অব্যবস্থাপনা বেগমগঞ্জে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত নেতা মাওলানা বোরহান উদ্দিন

তরুণদের দায়িত্ব প্রতিটি ভোটকেন্দ্র পাহারা দেওয়া: সাতক্ষীরায় সাদিক কায়েম

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, তরুণদের প্রধান কাজ হচ্ছে প্রতিটি ভোটকেন্দ্র পাহারা দেওয়া এবং ভোটের পরিবেশ নিরাপদ রাখা। তিনি দাবি করেন, নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র ও হুমকি দেওয়া হচ্ছে, তাই সাধারণ মানুষ—বিশেষ করে নারী ও প্রবীণদের নিরাপত্তা নিশ্চিত করতে তরুণদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখা আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

সাদিক কায়েম বলেন, সব নাগরিক যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি তরুণদের উদ্দেশে বলেন, প্রতিটি কেন্দ্র পাহারা দিয়ে ভোটের পরিবেশ সুরক্ষিত রাখতে হবে, যাতে কেউ ভয়ভীতি বা বাধার মাধ্যমে ভোটাধিকার ক্ষুণ্ন করতে না পারে।

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীদের বিজয়ী করার মাধ্যমে এই অঞ্চলের মানুষের প্রতিনিধি হিসেবে মুহাদ্দিস রবিউল বাশারকে নির্বাচিত করা হবে এবং দলীয় নেতৃত্বকে তা উপহার দেওয়া হবে।

বক্তব্যে তিনি জুলাই বিপ্লবের প্রসঙ্গ তুলে বলেন, দীর্ঘদিনের আন্দোলন, আত্মত্যাগ ও নিপীড়নের মধ্য দিয়েই নতুন বাংলাদেশের পথ তৈরি হয়েছে। তিনি দাবি করেন, এই আত্মত্যাগের বিনিময়েই আজ নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে এবং আগামীর বাংলাদেশ হবে ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ।

সাদিক কায়েম বলেন, আগামীর প্রধানমন্ত্রী হিসেবে ডা. শফিকুর রহমান একটি ইনসাফভিত্তিক রাষ্ট্রের কথা বলেছেন, যেখানে কোনো দল বা পরিবারের নয়, বরং ১৮ কোটি মানুষের বিজয় নিশ্চিত করার লক্ষ্য থাকবে। জনসভা থেকে তিনি সাতক্ষীরার চারটি আসনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াত প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।

কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার, জামায়াতে ইসলামীর আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, খুলনা-১ আসনের প্রার্থী কৃষ্ণ নন্দী, সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সাতক্ষীরা-৩ আসনের সাবেক সংসদ সদস্য স. ম. সালাউদ্দিন, শিবিরের কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক আমিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park