1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

ই-লার্নিং অ্যান্ড আর্নিং লি. ঝালকাঠি ব্রাঞ্চ পরিদর্শন ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থীদের মূল্যায়ন

মো. আতিকুর রহমান
  • প্রকাশ বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “দেশের ৪৮জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি” শীর্ষক প্রকল্পের বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ঝালকাঠি ব্রাঞ্চে চলমান প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন ও সাবেক প্রশিক্ষণার্থীদের মূল্যায়ন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিআম) ফাউন্ডেশনের পরিচালক (প্রশাসন) জালাল উদ্দীন। পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানের ১ম থেকে ৪র্থ ব্যাচের প্রশিক্ষণার্থীদের অর্জিত দক্ষতা যাচাই করেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ প্রকল্পের আওতায় ঝালকাঠি ব্রাঞ্চে মোট ২১৩ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করেছেন, যার মধ্যে ১৩৪ জন পুরুষ ও ৭৯ জন নারী। প্রশিক্ষণার্থীদের একটি উল্লেখযোগ্য অংশ ইতোমধ্যে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করে আত্মকর্মসংস্থানে যুক্ত হয়েছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর ঝালকাঠির উপপরিচালক মোঃ আলাউদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের বরিশাল বিভাগের বিভাগীয় প্রধান কিশোর চন্দ্র বালা, কো-অর্ডিনেটর মো. রাশেদ, প্রশিক্ষক শুভ মণ্ডল, মো. ইমাম হোসেন, মো. মাহবুব আলম এবং সহকারী প্রশিক্ষকবৃন্দ।

প্রধান অতিথি জালাল উদ্দীন বলেন, “কারিগরি ও তথ্যপ্রযুক্তি নির্ভর দক্ষতা অর্জনের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ এবং দেশের অর্থনীতিতে অবদান রাখার সুযোগ তৈরি হচ্ছে। এই ধরনের প্রশিক্ষণ কার্যক্রম যুবসমাজকে আত্মনির্ভরশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
তিনি আরও বলেন, কোর্সের সিলেবাস, শিক্ষার গুণগত মান, হাতে-কলমে প্রশিক্ষণ এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ বিষয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন। এই কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শন শেষে সংশ্লিষ্ট প্রশিক্ষক ও কর্মকর্তারা আশা প্রকাশ করেন, সরকারি সহায়তা ও পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকলে এ কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে সম্প্রসারণ করা সম্ভব হবে। এর ফলে দেশের বেকার যুবসমাজ দক্ষ মানবসম্পদে রূপান্তরিত হয়ে দীর্ঘমেয়াদী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

ক্যাপশন- ঝালকাঠি ব্রাঞ্চে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লি. পরিদর্শন ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থীদের মূল্যায়ন শেষে অতিথিবৃন্দের সাথে প্রশিক্ষণার্থীবৃন্দ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park