1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন না আসিফ মাহমুদ: নাহিদ ইসলাম – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাত বীরশ্রেষ্ঠের নামে জাতীয় সংসদের গ্যালারির নামকরণ, বদলে গেল ফুল ও নদীর নাম লেবাননের আকাশে ইসরায়েলের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র, সীমান্তে উদ্বেগ বাড়ছে চট্টগ্রামের ‘গুপ্ত’ উত্তেজনা ছড়াল সংসদে, পাল্টাপাল্টি বক্তব্যে তপ্ত অধিবেশন বেগমগঞ্জে ৩ ইটভাটা ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বালেন্দ্র শাহর মন্ত্রিসভায় নতুন ধাক্কা, এবার পদত্যাগ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে ছবি তুলতে গিয়ে বিএসএফের হাতে আটক দুই ছাত্র ৮ ঘণ্টা পর ফেরত ১০ বছর পর তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনার কবলে লাশবাহী অ্যাম্বুলেন্স

এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন না আসিফ মাহমুদ: নাহিদ ইসলাম

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন না আসিফ মাহমুদ: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) সদ্য যোগ দেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবারের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন না। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

নাহিদ ইসলাম জানান, এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদ নির্বাচনে প্রার্থী না হলেও দলের প্রার্থীদের জয়ের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তিনি বলেন, যারা এনসিপির পক্ষ থেকে নির্বাচনে অংশ নেবেন, তাদের সংসদে পৌঁছে দিতে আসিফ মাহমুদ সক্রিয়ভাবে কাজ করবেন। এ উদ্দেশ্যে তাকে দলের নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে আসিফ মাহমুদ নিজেও এবারের নির্বাচনে অংশ না নেওয়ার বিষয়টি স্পষ্ট করে বলেন। তার এই সিদ্ধান্তকে দলীয় কৌশলের অংশ হিসেবে উল্লেখ করেন এনসিপির নেতারা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park