হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেছেন।
২৫ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহন করা বিমানটি বিমানবন্দরে অবতরণ করে। বিমান থেকে নেমে তিনি দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। এই সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
বিমানবন্দরে তাদের বরণ করেন বিএনপির সিনিয়র নেতারা। উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমেদ, মেজর (অব.) হাফিজ উদ্দিন ও ইকবাল হাসান মাহমুদ টুকু।