1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
পাবনায় ঘর পেয়ে আপ্লুত গৃহ ও ভূমিহীনরা – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধ থাকলেও যেন তা শত্রুতায় না গড়ায়: প্রধানমন্ত্রীর রাজধানীর ডেমরাসহ কয়েকটি এলাকায় শুক্রবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, ৭ নভেম্বর থাকবে সরকারি ছুটি পশ্চিম বাহিরচর বারো মাইল দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল আলমডাঙ্গায়  ম্যাজিস্ট্রেটের সামনে আইন ভেঙে উল্টো পথে তেল নিতে গিয়ে ধরা খেল পুলিশ,  জরিমানা আদায় ঠাকুরগাঁওয়ে মুরগীর ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি ঢাকাসহ ১৪ জেলায় রাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, সতর্ক সংকেত জারি কেউ কুমিরের সামনে ফেলে দেয়নি, জলাতঙ্কে ভুগছিল সেই কুকুরটি তান্ত্রিক সেজে  প্রতারণার ফাঁদে কিশোরী: টাকা স্বর্ণালংকার সহ প্রতারক মনির আটক

পাবনায় ঘর পেয়ে আপ্লুত গৃহ ও ভূমিহীনরা

মোহাম্মদ আলী স্বপন
  • প্রকাশ শনিবার, ২৩ জুলাই, ২০২২

পাবনা প্রতিনিধি> জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে পাবনার ৩৪১ ভূমিহীন ও গৃহহীন পরিবার ঘর ও জমি হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এসব ঘরের হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন।এ পর্যন্ত তিন পর্যায়ে পাবনা জেলার ৯ টি উপজেলার ২ হাজার ১ শ ২৩ পরিবার জমিসহ ঘর পেল। এ সময় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

তৃতীয় পর্যায়ে দ্বিতীয় ধাপে বৃহস্পতিবার সারাদেশে ২৬ হাজার ২২৯টি গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে পাবনা সদর উপজেলায় ৩৭, আটঘরিয়া ৫২, ঈশ^রদী ৬০, চাটমোহর ৫, ফরিদপুর ৬, ভাঙ্গুড়া ১৫, বেড়া ১২০, সুজানগর ৪৬ মোট ৩৪১টি ঘর হস্তান্তর করা হবে।

এর মধ্যে উপজেলার হেমায়েতপুর ইউনিয়নে ৬ জন তৃতীয় লিঙ্গের ভূমিহীন ও গৃহহীনের মাঝে ঘর হস্তান্তর করা হয়।এর আগে, পাবনা জেলায় সর্বমোট ২ হাজার ১ শ ২৩টি ঘর হস্তান্তর করা হয়েছে। প্রতিটি ঘর বাবদ খরচ হয়েছে ২ লাখ ৬০ হাজার টাকা। বিদ্যুৎ, রাস্তা, স্যানেটারী, পানিসহ সকল সুবিধার ব্যবস্থা করা হয়েছে ঘরগুলোতে।

দুই শতাংশ জমিসহ একটি করে পাকা ঘর দেয়া হচ্ছে গৃহহীনদের।পাবনা সদর উপজেলা পরিষদের আব্দুর রব বগা মিয়া সম্মেলন কেন্দ্রে ঘর হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা আকতার রেইনা।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার কাজী আতিয়ুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন নাহার রেখা, বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মাসুদ রানা, প্রশাসনিক কর্মকর্তা মো. ওয়াজেদ আলী প্রমুখ।

পাবনা জেলার ৮টি উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারগণের সভাপতিত্বে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘর হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park