1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মুক্তিযুদ্ধের নামে মুজিববাদের আকাঙ্ক্ষা চাপিয়ে দিলে প্রতিহত করা হবে: নাহিদ ইসলাম – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাত বীরশ্রেষ্ঠের নামে জাতীয় সংসদের গ্যালারির নামকরণ, বদলে গেল ফুল ও নদীর নাম লেবাননের আকাশে ইসরায়েলের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র, সীমান্তে উদ্বেগ বাড়ছে চট্টগ্রামের ‘গুপ্ত’ উত্তেজনা ছড়াল সংসদে, পাল্টাপাল্টি বক্তব্যে তপ্ত অধিবেশন বেগমগঞ্জে ৩ ইটভাটা ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বালেন্দ্র শাহর মন্ত্রিসভায় নতুন ধাক্কা, এবার পদত্যাগ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে ছবি তুলতে গিয়ে বিএসএফের হাতে আটক দুই ছাত্র ৮ ঘণ্টা পর ফেরত ১০ বছর পর তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনার কবলে লাশবাহী অ্যাম্বুলেন্স

মুক্তিযুদ্ধের নামে মুজিববাদের আকাঙ্ক্ষা চাপিয়ে দিলে প্রতিহত করা হবে: নাহিদ ইসলাম

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
মুক্তিযুদ্ধের নামে মুজিববাদের আকাঙ্ক্ষা চাপিয়ে দিলে প্রতিহত করা হবে: নাহিদ ইসলাম

মুক্তিযুদ্ধের প্রকৃত আকাঙ্ক্ষাকে ধারণ করার কথা জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধের নামে যদি মুজিববাদের রাজনৈতিক আকাঙ্ক্ষা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে তা প্রতিহত করা হবে। তিনি বলেন, আওয়ামী লীগের বয়ান থেকে মুক্তিযুদ্ধের আসল আকাঙ্ক্ষাকে আলাদা করে নতুনভাবে প্রতিষ্ঠা করা হয়েছে, কিন্তু সেই মুক্তিযুদ্ধকে ব্যবহার করে কোনো একক মতাদর্শ চাপিয়ে দেওয়া গ্রহণযোগ্য নয়।

মঙ্গলবার রাজধানীর বাংলামোটরে এনসিপির আয়োজিত ‘আগ্রাসনবিরোধী’ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের প্রশ্নে তাদের অবস্থান স্পষ্ট। তিনি উল্লেখ করেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ একটি স্বাধীন ভূখণ্ড পেলেও পূর্ণ সার্বভৌমত্বের প্রশ্ন এখনো মীমাংসিত হয়নি। স্বাধীনতার ৫৪ বছর পার হলেও দেশে এখনো মুক্তিযুদ্ধের পক্ষে-বিপক্ষে রাজনীতি চলমান রয়েছে, যা জাতিকে বিভক্ত করে রেখেছে। বিভাজনের এই রাজনীতির অবসান হবে— এমন প্রত্যাশা থাকলেও বাস্তবে তা এখনো সম্ভব হয়নি বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, দেশে মুক্তিযুদ্ধের নামে কিংবা ইসলামের নামে রাজনীতি চলতে দেওয়া হবে না। মুক্তিযুদ্ধ যেমন তার, ইসলামও তেমনি তার— এই দুটি বিষয়কে কখনোই মুখোমুখি দাঁড় করানো যাবে না। এসব ইস্যুকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা দেশ ও গণতন্ত্রের জন্য ক্ষতিকর বলে তিনি উল্লেখ করেন।

নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, দেশে ভোট বানচালের চেষ্টা চলছে, তবে যত বাধাই আসুক না কেন, তারা নির্বাচনের দিকেই এগিয়ে যাবেন। শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, হাদিকে গুলি করে ভয় দেখানোর চেষ্টা সফল হবে না। বরং হাদির লড়াই ও প্রতিবাদকে ধারণ করেই আন্দোলন এগিয়ে যাবে। এ সময় তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে নিজেদের নিরাপত্তার ব্যবস্থা নিজেদেরই নিতে হবে এবং জনগণের শক্তিই হবে তাদের প্রধান ভরসা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park