1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে সীমিত পরিসরে আমদানির অনুমতি – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
জেডি ভ্যান্স ছাড়াই ইসলামাবাদে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল, নেতৃত্বে বদল বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল, ৫ মে নতুন দিন বেগমগঞ্জে নাল জমিতে মাটি কাটার অভিযোগে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা ইরান যুদ্ধবিরতি ভাঙছে, তবু শান্তি চুক্তি হবে : ট্রাম্প শ্রীপুরে রাস্তার মাঝে খুঁটি যেন মরণফাঁদ: গাড়িচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের  নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ আজাদ পার্টি’র আত্মপ্রকাশ মার্কিন বাণিজ্যচুক্তি পড়ে কয়েক রাত ঘুমাতে পারিনি : মাহা মির্জা বাসে ৬৪ শতাংশ, লঞ্চে দেড় গুণ ভাড়া বৃদ্ধির প্রস্তাব জ্বালানির দামে আগুন, পাম্পে নেই অকটেন-পেট্রোল।

পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে সীমিত পরিসরে আমদানির অনুমতি

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

দেশের বাজারে পেঁয়াজের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সরকার সীমিত আকারে আমদানির অনুমতি চালু করেছে। রোববার ৭ ডিসেম্বর থেকে প্রতিদিন ৫০টি করে আইপি (আমদানি অনুমতি) ইস্যু করা হবে বলে নিশ্চিত করেছে কৃষি মন্ত্রণালয়। প্রতিটি আইপিতে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আমদানির অনুমোদন দেওয়া হবে, যা বাজারে সরবরাহ বাড়িয়ে মূল্য নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

শনিবার (৬ ডিসেম্বর) কৃষি মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, ১ আগস্ট থেকে এখন পর্যন্ত যেসব আমদানিকারক রপ্তানি অনুমতির আবেদন করেছিলেন, কেবল তারাই পুনরায় আবেদন করতে পারবেন। এছাড়া একজন আমদানিকারক মাত্র একবারই আবেদন করার সুযোগ পাবেন। বাজার পরিস্থিতি সহনীয় রাখতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও উল্লেখ করা হয়।

সম্প্রতি পেঁয়াজের বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে ক্রেতাদের ভোগান্তি বেড়ে যায়। মাত্র দুই দিনের ব্যবধানে দাম ৪০ টাকা পর্যন্ত বেড়ে যাওয়ায় পরিস্থিতি স্থিতিশীল করতে সরকারের এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park