1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
আগামী বৃহস্পতিবার বাজারে আসছে নতুন ৫শ টাকার নোট – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা, ইরানের অবস্থানকে ‘চালাকি’ বললেন ট্রাম্প আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি সেবায় অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহের নির্দেশ এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা: সকাল ৮:৩০ থেকে কেন্দ্রে প্রবেশের সুযোগ হরমুজ প্রণালীতে ভারতীয় ট্যাংকার লক্ষ্য করে গুলি, দাবি ঘিরে চাঞ্চল্য অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: আলমডাঙ্গায় মুবিন ফ্যাক্টরিকে জরিমানা বেগমগঞ্জে কৃষি জমির মাটি কাটার দায়ে দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা ৯ হাজার শূন্য পদে ধর্মীয় ও বিভিন্ন পর্যায়ের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত সরকারের লাকসামে ঘাঘুর খালের অবৈধ বাঁধ অপসারণ করলেন মো. আবুল কালাম এমপি, জনমনে স্বস্তি জাবিস্হ ফরিদপুর জেলা ছাত্রকল‍্যান সমিতির নতুন সভাপতি তাশদীদ, সম্পাদক তাহমিদ ৫ জেলায় বজ্রাঘাতে নিহত ১১

আগামী বৃহস্পতিবার বাজারে আসছে নতুন ৫শ টাকার নোট

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আগামী বৃহস্পতিবার বাজারে আসছে নতুন ৫শ টাকার নোট

এক হাজার, একশ, পঞ্চাশ ও বিশ টাকার পর এবার নতুন ডিজাইন ও উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্যে বাজারে আসছে ৫শ টাকার নতুন নোট। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন সিরিজের এই নোট আগামী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) থেকে বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার (২ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংক।

প্রাথমিকভাবে নতুন নোট ইস্যু করা হবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে। পরবর্তীতে দেশের অন্যান্য শাখা থেকেও বাজারে ছাড়া হবে। ১৫২ মিমি. লম্বা ও ৬৫ মিমি. চওড়া এই নোটে সবুজ রঙের আধিক্য রয়েছে। নোটের সম্মুখভাগে কেন্দ্রীয় শহীদ মিনার এবং ব্যাকগ্রাউন্ডে পাতা-কলিসহ জাতীয় ফুল শাপলার ছবি মুদ্রিত। অন্যদিকে পেছনে রয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি।

জালিয়াতি প্রতিরোধে নোটটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে আধুনিক ১০ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য। এর মধ্যে রয়েছে— রঙ পরিবর্তনশীল কালি, উন্নত নিরাপত্তা সুতা, ইন্টাগ্লিও মুদ্রণ, জলছাপ হিসেবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ ও ইলেকট্রোটাইপে ৫০০ লেখা, এবং দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বিশেষ চিহ্ন। নোটটি নাড়াচাড়া করলে মূল্যমানের রঙ সবুজ থেকে নীল হয়ে দেখা যাবে এবং সুতায় থাকা স্বর্ণালী বার আলো প্রতিফলনের মাধ্যমে রংধনুর মতো ঝলক দেবে।

নোটের গোপন অংশে See-Through ও Microprint প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যেগুলো আলোর বিপরীতে বা Magnifying Glass ছাড়া দেখা সম্ভব নয়। এছাড়া UV fluorescence ink ব্যবহারের ফলে নির্দিষ্ট অংশ UV মেশিনে আলোকিত হবে এবং উভয় পৃষ্ঠে UV varnish থাকায় নোটটি চকচকে অনুভূত হবে।

বাংলাদেশ ব্যাংক জানায়, নতুন এই নোটের সঙ্গে প্রচলিত সকল কাগুজে নোট ও ধাতব মুদ্রা আগের মতো যথারীতি চালু থাকবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park