1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে নারীকে হত্যা পিরোজপুরে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে ২৩ হাজার টাকা জরিমানা সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ একাধিক উদ্যোগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের রূপকার জিয়াউর রহমান: মুক্তিযুদ্ধমন্ত্রী জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন রাজারহাটে পিক-আপের সংগে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে নিহত হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৬১৩ জনকল্যাণ ও মানবসেবার মাধ্যমে তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতৃত্বে মনিরুজ্জামান মৃধা সংকট উত্তরণে কাজ করছে সরকার, বাজেটে থাকছে ৬০ হাজার কোটি টাকার ‘রিকভারি ও রিকনসিলিয়েশন’ প্রকল্প

শেরপুর–ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার চোরাচালানী মালামাল ও কাভার্ডভ্যান আটক-উভ

মাহফুজুর রহমান সাইমন
  • প্রকাশ বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর টানা অভিযানে শেরপুর ও ময়মনসিংহ সীমান্ত এলাকা থেকে প্রায় কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল, একটি কাভার্ডভ্যান ও একটি ব্যাটারিচালিত ইজিবাইক আটক করেছে টহল দল।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানান, নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দর, শ্রীবরদীর রাজাপাহাড় এবং হালুয়াঘাটের পূর্ব গোবরাকুড়া ও গাবরাখালী সীমান্ত পথে চোরাকারবারীরা ভারতীয় কম্বল, প্যান্টের কাপড়, হোয়াইট বিউটি ফেসওয়াশ, ডাব সাবানসহ বিভিন্ন মালামাল ও গরু পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ১৯ ও ২০ নভেম্বর পৃথক অভিযানে এসব পণ্য ও যানবাহনসহ সর্বমোট ৭১ লাখ ৬ হাজার ৬০০ টাকার মালামাল জব্দ করা হয়।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে থেকে কঠোর অভিযান অব্যাহত রেখেছে এবং তা ভবিষ্যতেও চলবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park