1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ একাধিক উদ্যোগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের রূপকার জিয়াউর রহমান: মুক্তিযুদ্ধমন্ত্রী জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন রাজারহাটে পিক-আপের সংগে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে নিহত হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৬১৩ জনকল্যাণ ও মানবসেবার মাধ্যমে তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতৃত্বে মনিরুজ্জামান মৃধা সংকট উত্তরণে কাজ করছে সরকার, বাজেটে থাকছে ৬০ হাজার কোটি টাকার ‘রিকভারি ও রিকনসিলিয়েশন’ প্রকল্প ঢাকা আর বাসযোগ্য মনে হয় না, শহরের বাইরে থাকার কথা ভাবছি: মির্জা ফখরুল সেই ছয় শিশুর পরিবারকে চাকরি-আজীবন ফ্রি চিকিৎসার প্রস্তাব আদ্-দ্বীনের

ধোবাউড়ায় গোপনাঙ্গ কেটে স্বামীকে হত্যা, স্ত্রী আটক

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় এক নৃশংস হত্যাকাণ্ডে স্ত্রীর হাতে প্রাণ হারিয়েছেন বাবুল মিয়া (৫৫) নামের এক ব্যক্তি। শনিবার (১৮ অক্টোবর) ভোরে উপজেলার এরশাদবাজার সংলগ্ন কেষিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার পরপরই নিহতের স্ত্রী রাজিয়া খাতুনকে আটক করেছে।

নিহত বাবুল মিয়া ওই এলাকার শামছুদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে রাজিয়া খাতুন কুড়াল দিয়ে স্বামীর মাথায় আঘাত করেন এবং তার গোপনাঙ্গ কেটে দেন। এতে ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে বাবুল মিয়ার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

শনিবার ভোরে নিহতের আত্মীয়দের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে রাজিয়াকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং রাজিয়া খাতুনকে থানায় নিয়ে যায়।

নিহতের ভাই নজরুল ইসলাম বলেন, “ঘরে তখন শুধুই বাবুল ও তার স্ত্রী ছিলেন। অন্য কেউ ছিল না। আমার ভাইকে তার স্ত্রীই হত্যা করেছে।”

ঘটনাটি জানাজানি হতেই এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি জানিয়েছেন।

ধোবাউড়া থানার তদন্ত কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। বিষয়টি আমরা গভীরভাবে তদন্ত করছি, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park