1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রাজাপুরে শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদরে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, ছোরা ও রডসহ গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা, ইরানের অবস্থানকে ‘চালাকি’ বললেন ট্রাম্প আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি সেবায় অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহের নির্দেশ এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা: সকাল ৮:৩০ থেকে কেন্দ্রে প্রবেশের সুযোগ হরমুজ প্রণালীতে ভারতীয় ট্যাংকার লক্ষ্য করে গুলি, দাবি ঘিরে চাঞ্চল্য অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: আলমডাঙ্গায় মুবিন ফ্যাক্টরিকে জরিমানা বেগমগঞ্জে কৃষি জমির মাটি কাটার দায়ে দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা ৯ হাজার শূন্য পদে ধর্মীয় ও বিভিন্ন পর্যায়ের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত সরকারের লাকসামে ঘাঘুর খালের অবৈধ বাঁধ অপসারণ করলেন মো. আবুল কালাম এমপি, জনমনে স্বস্তি জাবিস্হ ফরিদপুর জেলা ছাত্রকল‍্যান সমিতির নতুন সভাপতি তাশদীদ, সম্পাদক তাহমিদ

রাজাপুরে শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন

এম খায়রুল ইসলাম পলাশ
  • প্রকাশ বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
রাজাপুরে শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন

জুলাই গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের ফাঁসির দাবিতে ঝালকাঠির রাজাপুরে বিক্ষোভ মিছিল-মোটরসাইকেল শোডাউন ও পথসভা করেছে বিএনপি। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধায় ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা’র নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে নৈকাঠি থেকে একটি মোটরসাইকেল শোডাউন বের হয়ে রাজাপুরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে উপজেলা মার্কেট এর সামনে শেষ হয়ে পথসভা অনুষ্ঠিত হয়। পথ সভায় বক্তব্য রাখেন হাবিবুর রহমান সেলিম রেজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট নুর হোসেন, মঠবাড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম হায়দার সিকদার প্রমুখ।

বক্তারা জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষা করতে নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার সহযোগীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে। কোথাও কোন প্রকার বিশৃংখলা করা হলে ব্যবস্থা নেওয়ার জন্য নেতার্মীরা মাঠে থাকবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park