1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর, সম্পর্ক উন্নয়নে নতুন উদ্যোগ রাতে বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়, নতুন সূচি কার্যকর ৭ জুন থেকে ৪০ যাত্রীর জীবন বাঁচাতে নিজের প্রাণ দিলেন বাস হেলপার দুলাল, নিহতের পরিবারের পাশে এসিআই মটরস আশুলিয়ায় ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে নারীকে হত্যা পিরোজপুরে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে ২৩ হাজার টাকা জরিমানা সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ একাধিক উদ্যোগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের রূপকার জিয়াউর রহমান: মুক্তিযুদ্ধমন্ত্রী জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন

কিশোরগঞ্জে ভিসা প্রতারক চক্রের গডফাদার ও নিষিদ্ধ কার্যক্রম আ’লীগের ২কর্মীসহ গ্রেফতার ৫ 

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

নীলফামারীর  কিশোরগঞ্জে অনলাইন ভিসা প্রতারক চক্রের গডফাদার ও নিষিদ্ধ কার্যক্রম সংগঠন আ’লীগের ২কর্মীসহ ৫ জনকে গ্রেফতার করে মঙ্গলবার সকালে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার দিনগত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন,নিতাই ইউনিয়নের নিতাই পানিয়ালপুকুর সাতঘড়ি পাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে বেনজির (২৬)অনলাইন ভিসা প্রতারণার মামলায়, একই গ্রামের মৃত্যু বদির উদ্দিন মাস্টারের ছেলে নিষিদ্ধ কার্যক্রম সংগঠন আ’লীগের কর্মী পিয়ারুল ইসলাম(৩০)বড়ভিটা স্কুল এন্ড কলেজ মাঠে বিএনপির ইফতার মাহফিলে হামলা ও ভাংচুরের মামলায়,বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে ও বড়ভিটা স্কুল এন্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত  অধ্যক্ষ নিষিদ্ধ কার্যক্রম সংগঠন আ’লীগের কর্মী মহির উদ্দিন বসুনিয়া(৬০)ওই মামলায়,মাগুড়া ইউনিয়নের মাগুড়া গ্রামের মৃত্যু মোজাম্মেল হকের ছেলে ও মাগুড়া মুন্সিপাড়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক এহছানুল হক(৫৫)চেক জালিয়াতির মামলায় ১বছরের সাজা প্রাপ্ত আসামি,রণচন্ডী ইউনিয়নের দক্ষিণ রনচন্ডী গ্রামের মাহফুজার রহমানের ছেলে মামুনর রশিদ(৪০)চেক প্রতারণার ওয়ারেন্ট ভুক্ত আসামি। 

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি)আশরাফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,বিভিন্ন মামলার আসামিদেরকে গ্রেফতার করে মঙ্গলবার সকালে কারাগারে পাঠানো হয়েছে। 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park