ফেল করেছেন বিশেষ বিবেচনায় পরীক্ষা দেওয়া সেই আনিসা – দৈনিক দেশেরকথা
arif khanh
১৬ অক্টোবর ২০২৫, ১:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফেল করেছেন বিশেষ বিবেচনায় পরীক্ষা দেওয়া সেই আনিসা

মায়ের অসুস্থতার কারণে পরীক্ষার প্রথম দিন কেন্দ্রে দেরিতে পৌঁছানোয় পরীক্ষায় অংশ নিতে না পারা সেই আনিসা আহমেদ অবশেষে ফেল করেছেন এইচএসসি পরীক্ষায়। তিনি বাংলা ও ইসলামের ইতিহাস বিষয়ে অকৃতকার্য হয়েছেন।

আনিসা ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

চলতি বছরের ২৬ জুন এইচএসসি পরীক্ষা শুরুর দিনই মায়ের অসুস্থতার কারণে দেরিতে পৌঁছান আনিসা। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় কর্তব্যরত দায়িত্বশীলরা তাকে কেন্দ্রে প্রবেশ করতে দেননি। গেটের বাইরে কান্নায় ভেঙে পড়া আনিসার সেই ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাকে দেখে আবেগে কেঁপে ওঠে দেশজুড়ে অসংখ্য মানুষ।

সামাজিক যোগাযোগমাধ্যমে তখন প্রশ্ন ওঠে—আইন কি মানবিকতার ঊর্ধ্বে? নেটিজেনদের দাবিতে সরব হয় সাধারণ মানুষ। অনেকেই বলেছিলেন, মানবিক বিবেচনায় হলেও আনিসাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া উচিত ছিল।

পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছিল। প্রধান উপদেষ্টার প্রেস উইং শিক্ষা উপদেষ্টার বরাত দিয়ে জানায়, “পরীক্ষা দিতে না পারা আনিসার বিষয়টি বিশেষভাবে দেখা হচ্ছে।” তবে শেষ পর্যন্ত তার ভাগ্যে জুটল না কাঙ্ক্ষিত ফলাফল, ফেল করেছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস এন্ড প্রফেশনালস অ্যালায়েন্স এর নেতৃত্বে ফুয়াদ আল মেহেদী এবং সাইফুল ইসলাম ভুঁইয়া

মামলা থেকে নাম কাটতে ১ কোটি টাকা চাওয়া হয়: সাকিব আল হাসান

বেইজিংয়ে ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠক শুরু, আলোচনায় বাণিজ্য ও তাইওয়ান ইস্যু

শাপলা চত্বর হত্যা মামলা: ট্রাইব্যুনালে হাজির দীপু মনি, ফারজানা রূপা ও মোজাম্মেল বাবু

নির্বাচনে জাতীয় পার্টির ব্যয় মাত্র ৫ লাখ টাকা, হিসাব জমা ইসিতে

আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী

ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতের আমিরের মৃত্যু, বিভিন্ন মহলের শোক

দুঃসহ স্মৃতির সাক্ষী রাণীশংকৈলের বীরাঙ্গনা – টেপরী রানী আর নেই

হরমুজ পার হলো তেলবাহী চীনা সুপারট্যাংকার

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ছাড়াল ৪৩২

১০

জাবি প্রেসক্লাবের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত

১১

বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ২০ কিশোর-কিশোরী

১২

বেগমগঞ্জে দাঁতের কারখানায় অভিযান,জরিমানা ১ লাখ ৫ হাজারসহ সিলগালা

১৩

নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

কোরবানির পশুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ করল সরকার

১৫

সুন্দরগঞ্জে হাসপাতালে ভ্যাকসিন নাই, কুকুরের কামড়ে পাঁচজনের মৃত্যু, আক্রান্ত ১১

১৬

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে নদীর পানি বাড়ছে, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

১৭

৩৫ হাজার কোটি টাকায় ‘পদ্মা ব্যারাজ’ প্রকল্প অনুমোদন, একনেকে পাশ ৯ উন্নয়ন প্রকল্প

১৮

যেভাবে বুঝবেন কৃত্রিমভাবে মোটাতাজা করা কোরবানি পশু

১৯

মধ্যনগর-মহিষখলা সীমান্তে অবৈধ ভারতীয় গরুর প্রবেশ, মোবাইলে রশিদ কেটে বিভিন্ন হাটে বিক্রির অভিযোগ

২০