1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

আশুলিয়ায় অস্ত্রের মহড়া সন্দেহে সেনা অভিযানে দেশীয় পিস্তল উদ্ধার

আর্মি ক্যাম্প প্রতিনিধি
  • প্রকাশ রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

আজ শনিবার (০৪ অক্টোবর ২০২৫) রাতে সাভারের আশুলিয়া, জামগড়া এলাকায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সম্ভাব্য অস্ত্রের মহড়ার খবর পেয়ে জামগড়া আর্মি ক্যাম্পের সেনা টহল দল তৎপর হয়। পরবর্তীতে পরিচালিত অভিযানে একটি স্থানীয় গোডাউন থেকে দেশীয় তৈরি একটি পিস্তল উদ্ধার করা হয় এবং একজন ব্যক্তিকে আটক করা হয়।

অস্ত্রটি স্থানীয়ভাবে তৈরি বলে ধারণা করা হচ্ছে। আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।

বর্তমানে এলাকায় পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক এবং নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সংশ্লিষ্ট এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

নাম: আজাদ (৩৭)
বাবার নাম:ইউনুচ
গ্রাম: পশ্চিম সোনাদিয়া।
থানা: কোম্পানির হাট।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park