1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে হত্যা মামলার আসামিরা জামিন পেয়েই হত্যা চেষ্টা, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন প্রান্তিক গ্রাহকদের স্বস্তি, আগের দামেই বিদ্যুৎ বিল দেওয়ার সুযোগ ফিরতে পারে সুধারামে মেকানিক দোকানেই চলছিল মাদক কারবার, গ্রেপ্তার-১ ঈদের রাতে আতশবাজির লোভ দেখিয়ে ৫ম শ্রেণীর ছাত্রকে বলাৎকারের চেষ্টা হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে এফআইআর আশুলিয়ায় ‘নিরাপদ সড়ক চাই’র লিফলেট বিতরণ রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন, যুক্তিতর্ক শেষে দিন নির্ধারণ হাজীদের ১৫০ লাগেজ চুরির অভিযোগ ‘অসত্য’: প্রতিমন্ত্রী সরকারি ঘর মিললেও জীবনমান অনিশ্চিত গোপালগঞ্জের চর মানিকহারের বাসিন্দাদের যুদ্ধবিরতির পরই লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা, শান্তি প্রক্রিয়া নিয়ে নতুন শঙ্কা

মাধবপুরে বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় জিরা ও ফুচকাসহ ট্রাক জব্দ

লিটন পাঠান
  • প্রকাশ বুধবার, ১ অক্টোবর, ২০২৫

হবিগঞ্জের মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ফুচকাসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। বুধবার (১-অক্টোবর) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালিয়ে এ ট্রাকটি আটক করে ৫৫ বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের সদস্যরা। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ মসলা পণ্য ট্রাকে করে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে ভোররাতে ঢাকা-সিলেট মহাসড়কে তল্লাশী চৌকি বসায় বিজিবি। পরে একটি পাথরবোঝাই ট্রাক তল্লাশি করে পাথরের নিচে লুকানো ভারতীয় জিরা ও ফুচকার চালান জব্দ করা হয়।

বিজিবির কর্মকর্তারা জানান, আটককৃত পণ্যের বাজারমূল্য কয়েক কোটি টাকা হতে পারে। তবে সঠিক হিসাব শুল্ক গোয়েন্দা ও কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে গণনা শেষে নির্ধারণ করা হবে। ট্রাকের চালককে আটক করা সম্ভব হলেও সহযোগীরা পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

এ বিষয়ে ৫৫ বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত ট্রাক ও পণ্য পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য শুল্ক গোয়েন্দা ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park