উপদেষ্টা পরিষদ দেশের তিনটি স্থলবন্দর বন্ধ করার এবং একটি স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম স্থগিত রাখার প্রস্তাব অনুমোদন করেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত ৪০তম বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সভাপতিত্বে এ প্রস্তাব অনুমোদন করা হয়, বলে জানিয়েছে মন্ত্রীপরিষদ বিভাগ।
নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন তিনটি স্থলবন্দর বন্ধ করা হচ্ছে—নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি স্থলবন্দর, চুয়াডাঙ্গার দৌলতগঞ্জ স্থলবন্দর এবং রাঙামাটির তেগামুখ স্থলবন্দর। এছাড়া সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাল্লা স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রমও স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।