1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
নোয়াখালীতে অটোরিকশা ছিনতাই, চালককে হ/ত্যা – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনে এমপির খাওয়াদাওয়ায় স্পিকারের ক্ষোভ কনটেন্ট ক্রিয়েটর হাসান নাসিমের জামিন মঞ্জুর ফতুল্লায় ফ্ল্যাটে অভিযান, ৩২০০ পিস ইয়াবা জব্দ; নারী পলাতক নারায়ণগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ কার্যক্রমের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন সাবেক প্রসিকিউটর সাইমুম রেজার বিরুদ্ধে কোটি টাকা ঘুষ দাবির প্রমাণ মিলেছে সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল থাকবে বাসে সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা অফিস পেয়ে গাড়ি চাইলেন হাসনাত, ছোটদের ‘না’ না বলতে পরামর্শ বিরোধীদলীয় নেতার আলমডাঙ্গায় সেতু আছে, রাস্তা নেই! ৫৭ লাখ টাকার প্রকল্পে নজিরবিহীন অব্যবস্থাপনা বেগমগঞ্জে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত নেতা মাওলানা বোরহান উদ্দিন

নোয়াখালীতে অটোরিকশা ছিনতাই, চালককে হ/ত্যা

নোয়াখালী প্রতিনিধি
  • প্রকাশ মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক অটোরিকশা চালককে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে পার্শ্ববর্তী সুবর্ণচরের চরজব্বার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নুর ইসলাম মিয়ার বাড়ির পাশ থেকে চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রিকশাচালকের নাম মো. রফিকুল ইসলাম (৫৫)। তিনি কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফজল হক মিয়ার বাড়ির আক্কেল আলীর ছেলে।

নিহতের মেয়ে মৌসুমী বেগমের বান্ধবী পাকিজা আক্তারের মাধ্যমে জানা যায়, রফিকুল ইসলাম ২–৩ মাস আগে একটি ব্যাটারিচালিত অটোরিকশা কিনেছিলেন। সোমবার দুপুরে খাবার খেয়ে তিনি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর রাতে আর ফিরে আসেননি। পরিবারের লোকজন একাধিকবার তার মুঠোফোনে কল করলেও সেটি বন্ধ পাওয়া যায়।

মঙ্গলবার সকালে সুবর্ণচরের নুর ইসলাম মিয়ার বাড়ির পাশে স্থানীয়রা মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের গলায় দড়ির দাগ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যা করে মরদেহ ফেলে যায় এবং অটোরিকশা ও মুঠোফোন নিয়ে পালিয়ে যায়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, “প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। মরদেহের গলায় দড়ির কালো দাগ, বাম হাতের আঙুল থেতলানো এবং পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। মুখ ও নাকে কিছু ঢোকানো হয়েছে কিনা তা পরীক্ষা করা হচ্ছে।”

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা আসার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park