1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বপ্নের শৈশব নাকি স্বাস্থ্যঝুঁকির বেড়াজাল: চর মানিহার আদর্শ গ্রামের শিশুস্বাস্থ্যের বাস্তব চিত্র সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি রামিসা হত্যা মামলা: আজ যুক্তিতর্ক উপস্থাপন ৫ কার্গো এলএনজি আমদানির অনুমোদন লাকসামে সিনেমা কায়দায় অপহৃত শিক্ষার্থীকে দুইদিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ মেসির অট্টহাসি কি প্রতিপক্ষের জন্য বার্তা? আত্মবিশ্বাসে উজ্জ্বল আর্জেন্টাইন অধিনায়ক বৃদ্ধা মায়ের মৃত্যুর ঘটনায় যুগ্ম সচিব আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার সিরাজগঞ্জে দুই মিষ্টির দোকানকে ৩৮ হাজার টাকা জরিমানা তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান, পাত্রী গৌরি স্প্র্যাট? জনগণের আস্থা পূরণে কাজ করছে ত্রয়োদশ জাতীয় সংসদ: স্পিকার

বাউফলে জনতার হাতে আটক ২ ডাকাত, আটককৃত ১ ডাকাত গণপিটুনিতে নিহত

পটুয়াখালী জেলা প্রতিনিধি
  • প্রকাশ রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

পটুয়াখালীর বাউফলে রাতের আধারে দুই বাসায় ডাকাতি করে নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার লুট করে পালানোর সময় ডাকাত দলের ২ সদস্যকে আটক করে গণপিটুনি দিয়ে স্থানীয় জনতা পুলিশে সোপর্দ করে। 

রবিবার (২৪ আগস্ট) ভোর রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে। পরে সকালে ঘটনাস্থল পরিদর্শন করে আটক ২ ডাকাতকে পুলিশ হেফাজতে নিয়ে বাউফল সদর হাসপাতালে চিকিৎসা দেয়ার জন্য নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক ১ জনকে মৃত ঘোষণা করে। 

এ ব্যপারে স্থানীয় জনসাধারণ জানান, উপজেলার কাশিপুর এলাকার বাসিন্দা খলিল হাওলাদার ও আজাহার জোমাদ্দারের বসতঘড়ে গভীর রাতে হানা দেয় একদল ডাকাত। প্রথমে বাসার লোকজনকে মারধর করে এবং দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ প্রায় ১০ লাখ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার লুট করে তারা। তবে এক প্রতিবেশী ঘটনা বুঝতে পেরে খলিল হাওলাদারের আত্মীয় জুলহাসকে মুঠোফোনে খবর দেন। পরে স্থানীয়রা একত্রিত হয়ে  ডাকচিৎকার এর মাধ্যমে ধাওয়া করে ডাকাত দলকে। এসময় ডাকাত দলের ২ জনকে আটক করে ঘটনাস্থলেই। কিন্তু দলের অন্য সদস্যরা লুটকৃত মালামাল নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় জনতার হাতে আটককৃত ২ ডাকাত গণপিটুনির শিকার হয়।

নিহত ডাকাত সদস্য হলো বাউফল উপজেলার কনকদিয়া গ্রামের বাসিন্দা মো. ফারুক মোল্লার ছেলে মো. উজ্জল মোল্লা (৩২)। অপর আহত ডাকাত সদস্য মির্জাগঞ্জ উপজেলার আন্দুয়া গ্রামের বাসিন্দা মো. ছত্তার জোমাদ্দার এর ছেলে মো. রাজিব হোসেন (৩০)। 

এবিষয়ে বাউফল থানার ওসি মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, ডাকাতির অভিযোগে আটক দু’জনকে স্থানীয় লোকজন গণপিটুনি দেয়। পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়। হাসপাতালে নেয়ার পরে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park