অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্য নিয়ে ঝালকাঠিতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর শুভ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আয়োজন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও যুগ্মসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব আশরাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায়।
আলোচনা সভা শেষে কালেক্টরেট স্কুলের পুকুরে দেশি মাছের পোনা অবমুক্ত করেন অতিথিবৃন্দ। এসময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাতের অবদান অনস্বীকার্য। দেশীয় মাছের সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে সবাইকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান তারা।