আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য দেন।
তিনি জানান, পর্যবেক্ষক হিসেবে ৩১৮টি আবেদন কমিশনে জমা পড়েছে, যা বর্তমানে পর্যালোচনাধীন। এছাড়া তথ্য সংগ্রহের জন্য নতুন ২২টি রাজনৈতিক দলের প্রাথমিক যাচাইয়ের ফিডব্যাক পাঠানো হবে।
প্রবাসী ভোটের বিষয়ে আলোচনার অগ্রগতি প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, প্রবাসীদের ভোটাধিকার কার্যকর করার পদ্ধতি নিয়ে এখনো আলোচনা চলছে এবং এ বিষয়ে আরও সময় ও মতবিনিময় প্রয়োজন।
রোডম্যাপে কী কী বিষয় অন্তর্ভুক্ত থাকবে—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “রোডম্যাপ প্রকাশের সময়ই সব তথ্য জানিয়ে দেওয়া হবে।”