1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
চট্টগ্রামে জেনেটিক ল্যাব বন্ধ, জরিমানা – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শিরীন শারমিনকে সামনে রেখে নতুন আওয়ামী লীগ গঠনের চেষ্টা ব্যর্থ হবে: গোলাম মাওলা রনি প্রভাবশালী-প্রশাসনের কব্জায় সুন্দরগঞ্জের পেট্রোল পাম্প ফের বড় পর্দায় জুটি বাঁধছেন আহান পাণ্ডে ও অনীত পাড্ডা শোলাকুড়িতে সনাতন ধর্মের বারো তীর্থি মেলায় হাজারো মানুষের ঢল জিয়ার খাল পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ হজযাত্রায় চলমান যুদ্ধের প্রভাব পড়বে না: ধর্মমন্ত্রী কায়কোবাদ শ্রীপুরে বিদ্যালয়ের মাটি ভরাটে অনিয়ম: তেলিহাটি ইউপি সদস্যকে কারণ দর্শানোর নোটিশ কুড়িগ্রামে নানা আয়োজনে সময় টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  সোশ্যাল মিডিয়া মানুষকে বিভ্রান্ত করতে পারে: মির্জা ফখরুল মসজিদে মাইকিং করে রোগী ডেকে অর্থ আদায়, ধরা খেলেন ব্রাকের স্বাস্থ্যকর্মী

চট্টগ্রামে জেনেটিক ল্যাব বন্ধ, জরিমানা

এম মনির চৌধুরী
  • প্রকাশ শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

 চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়ের রোগীর সঙ্গে প্রতারনার অভিযোগে একটি ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষকে দেড় লাখ টাকা জরিমানা করে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ রাখার নির্দশ দেওয়া হয়েছে।

‘জেনেটিক ল্যাব’ নামে ডায়াগনস্টিক সেন্টারটিতে অভিযান চালানো হয় বলে সিভিল সার্জনের কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রতারণামূলকভাবে রোগীদের কাউন্সেলিং ও রোগ নির্ণয়ের বিভিন্ন পরীক্ষার জন্য ডায়াগনস্টিক সেন্টারটিতে নেওয়া হত। রোগীদের কাছ থেকেও অভিযোগের সত্যতা মেলে। সে কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ‘জেনেটিক ল্যাবকে’ জরিমানা করা হয়।

সেইসঙ্গে রোগ নির্ণয়ের পরীক্ষায় মেয়াদোত্তীর্ণ রিয়াজেন্টের ব্যবহার, ট্রেড লাইসেন্স, ফায়ার সেফটি ব্যবস্থা, ও সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা না থাকা, কোনো চিকিৎসকের সঙ্গে প্রতিষ্ঠানটির চুক্তিপত্র না থাকায় সেটিকে সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park