চকরিয়া উপজেলার চিরিংগা বাজারে ভোক্তা স্বার্থ রক্ষায় মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। মোবাইল কোর্টটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দে, যিনি তাঁর কার্যকর ও সাহসী ভূমিকায় ইতোমধ্যে জনসাধারণের আস্থা অর্জন করেছেন।
অভিযানকালে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং পণ্যর মূল্য অসামঞ্জস্য পাওয়ায় কৃষি বিপণন আইন, ২০১৮ অনুযায়ী ৬টি দোকানকে মোট ৩০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া, ব্যবসায়ীদেরকে নিয়মিত হালনাগাদকৃত মূল্য তালিকা প্রদর্শন ও নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির জন্য নির্দেশনা দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দে’র নেতৃত্বে অভিযানটি সফলভাবে সম্পন্ন হয়। তাঁকে সহায়তা করেন কক্সবাজার কৃষি বিপণন কর্মকর্তা এবং চকরিয়া থানা পুলিশ।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে।