1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
জনসেবা ও রাজনীতিতে সফল বরিশালের এস সরফুদ্দিন সান্টু। – দৈনিক দেশেরকথা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ করলো জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ জাবিতে ইনফিউশনের উদ্যোগে ‘আইলো রে বৈশাখ ১৪৩৩’ বর্ণিল বৈশাখ উদযাপন কার্টুন শেয়ারে গ্রেপ্তারের অভিযোগ হাসনাতের, ব্যাখ্যা দিলেন চিফ হুইপ শ্বাসরুদ্ধকর ফাইনালে চ্যাম্পিয়ন “দ্য আনবিটেন ৮২” জেডি ভ্যান্স ছাড়াই ইসলামাবাদে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল, নেতৃত্বে বদল বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল, ৫ মে নতুন দিন বেগমগঞ্জে নাল জমিতে মাটি কাটার অভিযোগে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা ইরান যুদ্ধবিরতি ভাঙছে, তবু শান্তি চুক্তি হবে : ট্রাম্প শ্রীপুরে রাস্তার মাঝে খুঁটি যেন মরণফাঁদ: গাড়িচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের 

জনসেবা ও রাজনীতিতে সফল বরিশালের এস সরফুদ্দিন সান্টু।

সরদার সোহেল
  • প্রকাশ রবিবার, ২৭ জুলাই, ২০২৫

উজিরপুর প্রতিনিধি : দক্ষিণাঞ্চলে সমাজসেবায় বিশেষ  অবদানের জন্য  উজ্জল নাম এস সরফুদ্দিন আহমেদ সান্টু। 

৮০ দশক থেকে শুরু করে নিজ অর্থায়নে জনকল্যাণে কাজ করে বরিশালের সাধারণ জনগণের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি।

পাশাপাশি সক্রিয় রাজনীতিতে ক্লীন ইমেজ জনসমর্থন থাকায় সাবেক প্রধানমন্ত্রী  বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত হয়ে ফ‍্যাসিষ্টের হামলা মামলা মোকাবেলা করে বরিশাল ০২ ( উজিরপুর বানাড়ীপারা) সংসদীয়  এলাকার বিএনপির  নেতাকর্মীদের নেতৃত্বদানে তিনি শতভাগ সফল।

স্থানীয় সুত্রে জানাগেছে বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের চাংগুরিয়া গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান  এস সরফুদ্দিন আহমেদ সান্টু ৮০ দশকের মাঝামাঝি সময় থেকে উজিরপুরের প্রত‍্যন্ত  অঞ্চলের  অসহায় মানুষের সহযোগিতা করতে ব‍্যক্তিগত অর্থায়নে ঘর নির্মান, জীবিকা নির্বাহের জন্য ভ‍্যান রিকসা সহ বিভিন্ন  উপকরণ বিতরণ  শুরু করেন, ফলে সেই সময়ই দানবীর হিসেবে সান্টুর সুনাম ছড়িয়ে পরে জেলা জুড়ে।

মানবসেবার পাশাপাশি শুরু করেন ধর্মীয় শিক্ষার উন্নয়নে  মসজিদ, মন্দির, মক্তব নির্মান ও সংস্কার, চিকিৎসা সেবার জন্য দাতব্য প্রতিষ্ঠান, আধুনিক শিক্ষার প্রসার ঘটানোর ল‍ক্ষে স্কুল, কলেজ, মাদ্রাসা, নির্মান ও উন্নয়নে ভুমিকা রাখার ফলে ৯০’র দশকে জনসেবক হিসেবে পরিচিত লাভ করে জনগনের কাছে দলমত নির্বিশেষে  আস্থার প্রতীক হয়ে দাড়ায়।

এস সরফুদ্দিন আহমেদ সান্টু তার নির্বাচনি এলাকার প্রত‍্যন্ত অঞ্চলে উচ্চ শিক্ষার প্রসার ঘটিয়ে শিক্ষিত সমাজ গঠনের জন‍্য উজিরপুরের সাতলা আইডিয়াল কলেজ, জল্লা আইডিয়াল কলেজ, গুঠিয়া আইডিয়াল কলেজ নিজ উদ্যোগে জমি ক্রয় সহ নির্মান করে দিলে ওইসব অঞ্চলের হাজার হাজার শিক্ষার্থীর উচ্চ শিক্ষা গ্রহন করার পথ সুগম করে দিয়েছেন সান্টু।

দৃষ্টিনন্দন গুঠিয়া বায়তুল আমান ঈদগা মসজিদ কমপ্লেক্স নির্মান করে বরিশালকে বিশ্ব দরবারে নতুন ভাবে পরিচয় করিয়ে দিয়ে অনন‍্য উচ্চতায় পৌছে দিয়েছেন তাই সান্টুকে গরিবের বন্ধু, দানবীর, শিক্ষানুরাগী উপাধিতে ভুষিত করে এই এলাকার জনগন। তার  ঐতিহাসিক বাণী ” কাফনের তো পকেট নাই ” সর্বজন সমাদৃত। এছাড়াও তিনি বরিশাল সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে জনকল্যাণে কাজের সাক্ষর রেখেছেন।

সান্টুর সক্রিয় রাজনীতির মাঠে পদার্পনের ইতিহাস আরো সমৃদ্ধ। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের মেয়াদ পূর্নের পরে ফকরুদ্দিন মইনুদ্দিনের সেনা শাষনে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের  উপর নির্যাতন চালিয়ে দেশত‍্যাগে বাধ‍্য করে ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের দুর্নীতিগ্রস্থ আখ‍্যা দিয়ে রাজনৈতিক নেতৃত্ব শুন‍্য করার চেষ্টা চালায়, সেই সময় ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বরিশাল ০২ আসনে ক্লীন ইমেজ জনসমর্থনে জনপ্রিয় নেতা হিসেবে ধানের শীষ প্রতীকে এস  সরফুদ্দিন সান্টুকে মনোনীত করে প্রতিদ্বন্দ্বিতা করার নির্দেশ দিলে তিনি অংশগ্রহণ করে,কিন্তু বিএনপি থেকে আওয়ামীলীগে যোগদানকারী শহিদুল হক জামাল মীর জাফরের ভুমিকায় থেকে তাকে(সান্টু) চক্রান্ত করে হারিয়ে আওয়ামীলীগের দুঃশাষনের পথ সুগম করে দেয়। 

থেমে থাকেনি সান্টু বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম হামলা মামলা নির্যাতনের স্বীকার উজিরপুর বানাড়ীপারার বিএনপির সংগঠনকে সংগঠিত রাখতে নেতাকর্মীদের  আগলে রেখেছেন দ্বায়ীত্বশীল অবস্থান থেকে, বিএনপির দলীয় সিদ্বান্তসমুহ নিজের মেধা মননে শতভাগ উজার করে পালন করেছেন। 

২০১৪ সালে প্রহশনের জাতীয় নির্বাচন বিএনপি বর্জন করে আন্দোলন সংগ্রামের ডাক দিলে বরিশাল অঞ্চলে সান্টু ছিলেন অগ্রভাগে ফলে ফ‍্যাসিস্টদের প্রধান টার্গেটে পরিনত হয়, উজিরপুর বানাড়ীপারার সংসদীয় আসনে নেতাকর্মীদের হামলা মামলা দেখভালের দ্বায়ীত্ব করেছেন পিতৃস্নেহে, ফলে সংগঠনে তিনি হয়ে  উঠেন ত‍্যাগীদের আস্থার প্রতীক।

২০১৮ সালের একাদশ জাতীয় নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি অংশগ্রহণের সিদ্ধান্ত নিলে তিনি ফ‍্যাসিষ্ট আওয়ামীলীগের বিরুদ্ধ ধানেরশীষ প্রতিকের গনজোয়ার সৃষ্টি করে প্রবল প্রতিরোধ গড়ে তোলে এবং  আওয়ামীলীগের সন্ত্রাসীরা বিএনপির নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে আহত করে ও তিনি সহ কয়েক হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামালা দিয়ে হয়রানি করে।

এ বিষয়ে বানাড়ীপারা উপজেলা বিএনপির সভাপতি শাহে আলম মিঞা বলেন বিগত ১৬ বছর ফ‍্যাসিস্ট আওয়ামীলীগের দুঃশাসনের বিরুদ্ধে বিএনপির লড়াইয়ে এস সরফুদ্দিন আহমেদ সান্টু উপজেলার সর্বস্তরের নেতা কর্মির খোজ খবর হামলা মামলায় ক্ষতিগ্রস্তের সার্বিক সহযোগিতা করা ও দলীয় সিদ্ধান্তে অটুট থেকে যে ভাবে কাজ করেছেন তা নির্যাতিত নেতা কর্মিরা মনে রাখবে।

বানড়ীপারা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রিয়াজ মৃধা বলেন বিগত বছরগুলোতে দলের ক্রান্তিলগ্নে সরফুদ্দিন সান্টু একজন  সাংগঠনিক নেতা একজন অভিবাবকের ভুমিকা রেখে নেতৃত্ব দিয়ে তিনি উদারতার পরিচয় দিয়েছেন তা এই অঞ্চলে সাংগঠনিক ভিত আরো শক্তিশালী হয়েছে।

বানড়ীপারা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক গোলাম মাহবুব মাষ্টার বলেন সরফুদ্দিন আহমেদ সান্টু একজন ত‍্যাগী নেতা তার কর্মকান্ডে দলের ভাবমূর্তি উজ্জল হয়েছে, তার নির্দেশনায়  বিগত ফ‍্যাসিবাদের বিরুদ্ধে নেতা কর্মিরা উজ্জীবিত হয়ে ওয়ার্ড,ইউনিয়ন,উপজেলা, জেলা থেকে কেন্দ্রীয় বিএনপির কর্মকান্ডে সক্রিয়  অংশগ্রহণ ছিল চোখে পরার মতো।

বানড়ীপারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জুয়েল বলেন গত ১৬ বছর আন্দোলন সংগ্রামে সান্টু ভাই দলীয় প্রয়োজনে নিজেকে দলের কর্মিদের পাশে থেকে পরিবারের মতো দেখভাল করেছেন, তার আবদান অনুকরনীয় হয়ে থাকবে। 

উজিরপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হুমায়ুন খান বলেন সরফুদ্দিন সান্টু কয়েক দশক আগে থেকেই তার কর্মকান্ডের জন‍্য জনগনের কাছে  জনপ্রিয় নেতা আর বিএনপির দলীয় কাজে বিপসংকুলন সময় বিএনপির ভাইস চেয়ারম্যান  তারেক রহমানের নির্দেশ বাস্তবায়ন করে তিনি সমস্ত সংগঠনের নেতা কর্মির কাছে ভরসার প্রতীক হয়ে কাজ করেছেন, দলীয় কাজে র্নিমোহ থেকে সংগঠনের কাজে, হামলা মামলায় ক্ষতিগ্রস্ত নেতা কর্মিদের নিজ অর্থ খরচ করে সহযোগিতা করেছেন, সান্টু ভাইয়ের নির্দেশনায় বিগত সময়ের চেয়ে উজিরপুর বিএনপি আরো শক্তিশালী।

উজিরপুর বানাড়ীপারা সংসদীয় আসনের আপামর জনগণের প্রত‍্যাশা পরোপকারী জনসেবক থেকে এস সরফুদ্দিন সান্টু একজন  ত‍্যাগী রাজনৈতিক নেতার ভুমিকায় সফল, আগামীতে জনগণের ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হলে ঘুষ দুর্নীতি মুক্ত সমাজ ব‍্যবস্থা কায়েম করা সহজ হবে এবং এলাকার সার্বিক উন্নয়ন ঘটানা সহজ হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park