1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ কার্গো এলএনজি আমদানির অনুমোদন লাকসামে সিনেমা কায়দায় অপহৃত শিক্ষার্থীকে দুইদিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ মেসির অট্টহাসি কি প্রতিপক্ষের জন্য বার্তা? আত্মবিশ্বাসে উজ্জ্বল আর্জেন্টাইন অধিনায়ক বৃদ্ধা মায়ের মৃত্যুর ঘটনায় যুগ্ম সচিব আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার সিরাজগঞ্জে দুই মিষ্টির দোকানকে ৩৮ হাজার টাকা জরিমানা তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান, পাত্রী গৌরি স্প্র্যাট? জনগণের আস্থা পূরণে কাজ করছে ত্রয়োদশ জাতীয় সংসদ: স্পিকার মাদারগঞ্জে সাপের কামুড়ে শিশুর মৃত্যু কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা: বিমান চলাচল বন্ধ , নিহত ১ আহত কয়েকজন  মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আবারও গণ-অভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক

ফেসবুকের নতুন নীতিমালায় যেসব কারণে বন্ধ হচ্ছে মনিটাইজেশন সুবিধা

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ রবিবার, ২৭ জুলাই, ২০২৫

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা সম্প্রতি নতুন নীতিমালা ঘোষণা করেছে যেখানে কপি করা কনটেন্টের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। অন্যের ভিডিও, মিম নকল করে পোস্ট করা, জনপ্রিয় কনটেন্ট নির্মাতাদের প্রোফাইল কপি করা এবং একঘেয়ে কনটেন্ট ছড়ানো বন্ধ করতে এই নতুন নিয়ম চালু করা হচ্ছে।

মেটার ১৪ জুলাই প্রকাশিত এক ব্লগপোস্টে বলা হয়েছে, প্ল্যাটফর্মে বারবার একই ধরনের কনটেন্ট দেখায় ব্যবহারকারীরা বিরক্ত। বিশেষ করে কোনো মিম বা রিল ভাইরাল হলে সেটি হুবহু কপি করে বহু ব্যবহারকারী পোস্ট করেন, যার কারণে নতুন ও মৌলিক কনটেন্ট নির্মাতারা যথাযথ সুযোগ পান না। এই সমস্যা মোকাবিলায় নতুন নিয়ম কার্যকর করা হচ্ছে।

এছাড়া মেটা জানিয়েছে, গত এপ্রিল থেকেই তারা স্প্যাম লিংক ও অনাকাঙ্ক্ষিত কমেন্টের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। ইতোমধ্যে এক কোটি ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। একই কনটেন্ট বা কমেন্ট বারবার পোস্ট করায় পাঁচ লাখেরও বেশি অ্যাকাউন্টের রিচ কমিয়ে দেওয়া হয়েছে এবং কিছু অ্যাকাউন্টের পোস্ট করার সুবিধাও সীমিত করা হয়েছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ভবিষ্যতে যারা কপি করা কনটেন্ট পোস্ট করবেন, তাদের আর ফেসবুক মনিটাইজেশনের আওতায় আনা হবে না। শুধুমাত্র যারা নিজেদের নতুন ধারণা দিয়ে মৌলিক কনটেন্ট তৈরি করে জনপ্রিয় হবেন, তারাই আয় করার সুযোগ পাবেন।

ফেসবুকের লক্ষ্য এই পদক্ষেপের মাধ্যমে কনটেন্ট নির্মাতাদের সৃজনশীলতাকে উৎসাহিত করা এবং প্ল্যাটফর্মটিকে আরও বৈচিত্র্যময়, মানসম্মত ও ব্যবহারবান্ধব করে তোলা।

সূত্র দেখুন-

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park