1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে এনসিপির কেন্দ্রীয় নেতাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী কটিয়াদীতে হত্যা মামলার আসামিরা জামিন পেয়েই হত্যা চেষ্টা, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন প্রান্তিক গ্রাহকদের স্বস্তি, আগের দামেই বিদ্যুৎ বিল দেওয়ার সুযোগ ফিরতে পারে সুধারামে মেকানিক দোকানেই চলছিল মাদক কারবার, গ্রেপ্তার-১ ঈদের রাতে আতশবাজির লোভ দেখিয়ে ৫ম শ্রেণীর ছাত্রকে বলাৎকারের চেষ্টা হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে এফআইআর আশুলিয়ায় ‘নিরাপদ সড়ক চাই’র লিফলেট বিতরণ রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন, যুক্তিতর্ক শেষে দিন নির্ধারণ হাজীদের ১৫০ লাগেজ চুরির অভিযোগ ‘অসত্য’: প্রতিমন্ত্রী

কুড়িগ্রামে নিহত শিক্ষার্থীদের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া মহফিল  

আসলাম উদ্দিন আহম্মেদ
  • প্রকাশ মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান দূর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় কুড়িগ্রাম জেলার সর্বত্র দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা মতে, কুড়িগ্রাম জেলা বিএনপি অফিসে সকাল ১১টায় জেলা বিএনপি দোয়া মহফিলের আয়োজন করে। এ সময় বিপুল পরিমাণ নেতা কর্মী অংশগ্রহণ করে।

 উলিপুরে বিএনপি ও এর অংগ সংগঠনের উদ্যোগে রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান দূর্ঘটনায় নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় শোক সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে। 

২২ জুলাই (মঙ্গলবার) বিকেল ৫ টায় উলিপুর বিএনপি অফিসে উলিপুর উপজেলা যুবদলের আহ্বায়ক তৌফিকুর রহমান লাভলুর সঞ্চালনায় ও উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উলিপুর পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ সরকার, পৌর বিএনপির সদস্য সচিব সোলায়মান আলী সরকার,  পৌর যুব দলের আহ্বায়ক আলমগীর হোসেন, পৌর ছাত্র দলের যুগ্ম আহবায়ক মারুফ আহমেদ প্রমূখ।

পরে উলিপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের আহবায়ক শফিকুল ইসলামের পরিচালনায় দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে বিএনপি ও অংগ সংগঠনের বিপুল পরিমাণ নেতা ও কর্মীরা অংশ গ্রহণ করেন।

এদিকে জেলার সকল ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুরূপ কর্মসূচি পালিত হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park