1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সদরপুরে ভারী বর্ষণে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জমি নিয়ে বিরোধে পিতাকে মারধর, অবরুদ্ধ করার অভিযোগ দুই ছেলের বিরুদ্ধে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডের দলে তানজিম হাসান সাকিব, অপরিবর্তিত স্কোয়াড সংরক্ষিত আসনে এনসিপি থেকে এমপি হচ্ছেন মনিরা শারমিন ও মাহমুদা মিতু ইরানের সঙ্গে চুক্তির ঘোষণা ট্রাম্পের, ইসলামাবাদে আলোচনায় উত্তেজনা বিএনপির মনোনয়ন পেলেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা, শুরু হয়েছে আলোচনা লাকসামে কৃষকের আধাপাকা ধানজোরপূর্বক কেটে নেয়ার অভিযোগ বিয়ে করতে যাওয়ার পথে স্ত্রীর কবর জিয়ারতে অঝোরে কাঁদলেন যুবক জুনেই বিসিবি নির্বাচন আয়োজনের পরিকল্পনা, জানালেন তামিম ইকবাল সংরক্ষিত নারী আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের তালিকা প্রকাশ, জামায়াতের ৮ জনসহ মোট প্রার্থী চূড়ান্ত শ্রীপুরে বিয়ের নামে প্রতারণা: স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে স্বামী বিদেশে, দ্বারে দ্বারে ঘুরছেন গৃহবধূ

সদরপুরে ভারী বর্ষণে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

সাখাওয়াত হোসেন
  • প্রকাশ বুধবার, ১৬ জুলাই, ২০২৫

সদরপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় কয়েক দিনের টানা ভারী বর্ষণে নিম্নাঞ্চলের বিস্তীর্ণ কৃষি জমি পানিতে তলিয়ে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে বিশেষ করে আমন ধানের বীজতলা, সবজি ক্ষেত, মাছের ঘেরসহ বিভিন্ন কৃষি কার্যক্রমে ক্ষতির পরিমাণ বাড়ছে। ফলে স্থানীয় কৃষক ও দিনমজুর শ্রেণির মানুষ পড়েছেন চরম বিপাকে।

জানা গেছে, উপজেলার ঢেউখালী, আকোটেরচর, চরনাসিরপুর, ভাষাণচর, নারিকেল বাড়িয়া, চরবিষ্ণুপুর, চরমানাইর, কৃষ্ণপুর ও সদর ইউনিয়নের অধিকাংশ নিচু এলাকাগুলো অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। তবে সাম্প্রতিক টানা বর্ষণে এ বছর উঁচু জমিরও অনেক অংশ ডুবে গেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আমন ধানের বীজতলা, বেশিরভাগ ক্ষেতেই চারা নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন কৃষকেরা।

কৃষ্ণপুর ইউনিয়নের কৃষক মো. রাজ্জাক মোল্যা বলেন, আমরা অনেক কষ্ট করে আমনের বীজতলা প্রস্তুত করেছিলাম। এখন সব পানির নিচে। নতুন করে বীজতলা তৈরি করতে গেলে সময়ও লাগবে, খরচও হবে। আমাদের জন্য এটা অনেক বড় ধাক্কা।

ভাষানচর ইউনিয়নের কৃষক আমিনুল ইসলাম জানান, কয়েক দিনের বৃষ্টিতে আমার ১০ শতক মরিচের ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। এতে মরিচ গাছের গোড়া পচে সব নষ্ট হয়ে গেছে।

এ প্রসঙ্গে সদরপুর উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায় বলেন, কয়েক দিনের টানা বর্ষণে আমন ধানের বীজতলা ও সবজি ক্ষেত ডুবে গেছে। মাঠ পর্যায়ে আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছেন। আমরা তাদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে পানি সরে গেলে কিছুটা হলেও ক্ষতি রোধ সম্ভব হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park