1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে এফআইআর আশুলিয়ায় ‘নিরাপদ সড়ক চাই’র লিফলেট বিতরণ রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন, যুক্তিতর্ক শেষে দিন নির্ধারণ হাজীদের ১৫০ লাগেজ চুরির অভিযোগ ‘অসত্য’: প্রতিমন্ত্রী সরকারি ঘর মিললেও জীবনমান অনিশ্চিত গোপালগঞ্জের চর মানিকহারের বাসিন্দাদের যুদ্ধবিরতির পরই লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা, শান্তি প্রক্রিয়া নিয়ে নতুন শঙ্কা আত্রাইয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার বিএসইসির চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ, পুনর্গঠনের পথে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা স্বপ্নের শৈশব নাকি স্বাস্থ্যঝুঁকির বেড়াজাল: চর মানিহার আদর্শ গ্রামের শিশুস্বাস্থ্যের বাস্তব চিত্র সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

ঢাকা সিটি কলেজে অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, দুইজন আহত

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

ঢাকা সিটি কলেজে অধ্যক্ষ কাজী নেয়ামুল হকের পদত্যাগ দাবিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে কলেজ চত্বর। মঙ্গলবার (৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এইচএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীদের একাংশ কলেজের মূল ফটকের সামনে বিক্ষোভ শুরু করে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, সকাল ১০টা ৪৫ মিনিট থেকে ১০টা ৫৫ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা কলেজের বাইরে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। পরে পরীক্ষার সময় হওয়ায় কর্তৃপক্ষের আহ্বানে শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করেন। তাদের সঙ্গে আন্দোলনকারীরাও ভেতরে যান।

তবে ভেতরে প্রবেশের পর দুপুর ১১টা ৪৫ মিনিটে শিক্ষকদের কমনরুমের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক প্রতিনিধিদের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনায় দুই শিক্ষার্থী—মেহেদী হাসান তানিম ও অপু—আহত হন। তারা প্রথম বর্ষের ছাত্র এবং বর্তমানে ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, অধ্যক্ষ কাজী নেয়ামুল হক কলেজ পরিচালনায় স্বেচ্ছাচারিতায় লিপ্ত। তারা বলেন, “এই স্বঘোষিত অধ্যক্ষের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠায় কলেজ কর্তৃপক্ষ একাদশ শ্রেণির চলমান পরীক্ষা স্থগিত করেছে। আন্দোলনরত একাংশ ক্যাম্পাসে অবস্থান করছেন, অপরদিকে সাবেক শিক্ষার্থীদের একটি দল কলেজের বাইরে একত্রিত হয়েছেন।

কলেজ সংলগ্ন সড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও, উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ বিষয়ে এখনো কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park