1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
দীর্ঘ ১৬ বছর পরে পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভা, ভান্ডারিয়া পৌরসভা ও কাউখালী উপজেলা বিএনপির দি-বার্ষিক সম্মেলন  ও কাউন্সিল অনুষ্ঠিত – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জমি নিয়ে বিরোধে পিতাকে মারধর, অবরুদ্ধ করার অভিযোগ দুই ছেলের বিরুদ্ধে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডের দলে তানজিম হাসান সাকিব, অপরিবর্তিত স্কোয়াড সংরক্ষিত আসনে এনসিপি থেকে এমপি হচ্ছেন মনিরা শারমিন ও মাহমুদা মিতু ইরানের সঙ্গে চুক্তির ঘোষণা ট্রাম্পের, ইসলামাবাদে আলোচনায় উত্তেজনা বিএনপির মনোনয়ন পেলেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা, শুরু হয়েছে আলোচনা লাকসামে কৃষকের আধাপাকা ধানজোরপূর্বক কেটে নেয়ার অভিযোগ বিয়ে করতে যাওয়ার পথে স্ত্রীর কবর জিয়ারতে অঝোরে কাঁদলেন যুবক জুনেই বিসিবি নির্বাচন আয়োজনের পরিকল্পনা, জানালেন তামিম ইকবাল সংরক্ষিত নারী আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের তালিকা প্রকাশ, জামায়াতের ৮ জনসহ মোট প্রার্থী চূড়ান্ত শ্রীপুরে বিয়ের নামে প্রতারণা: স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে স্বামী বিদেশে, দ্বারে দ্বারে ঘুরছেন গৃহবধূ

দীর্ঘ ১৬ বছর পরে পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভা, ভান্ডারিয়া পৌরসভা ও কাউখালী উপজেলা বিএনপির দি-বার্ষিক সম্মেলন  ও কাউন্সিল অনুষ্ঠিত

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

পিরোজপুর প্রতিনিধি : দীর্ঘ ১৬ বছর পরে পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভা, ভান্ডারিয়া পৌরসভা ও কাউখালী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মঠবাড়িয়া পৌরসভা বিএনপির কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।  মঠবাড়িয়া পৌর বিএনপির আহবায়ক কে এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা।

প্রথম অধিবেশনে আলোচনা সভা শেষে দ্বিতীয় অধিবেশনে  মঠবাড়িয়া পৌরসভা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন পিরোজপুর জেলার তিনটি ইউনিটে মঠবাড়িয়া পৌরসভা, ভান্ডারিয়া পৌরসভা ও কাউখালী উপজেলা-বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর জেলার ১১ টি ইউনিটের সম্মেলন শেষ হলে আমাদের পিরোজপুর জেলা বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হবে। 

এছাড়াও পিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন উপজেলা চত্বরে সকাল দশটায় শুরু হয়ে পরবর্তীতে কাউন্সিল অনুষ্ঠিত হয়। এছাড়াও ভান্ডারিয়া পৌরসভা বিএনপির সম্মেলন সকাল দশটায় শুরু হয়ে পরবর্তীতে কাউন্সিল অনুষ্ঠিত হয়

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park