1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
নোয়াখালী বিএডিসি কার্যালয়ে দুদকের অভিযান, নিয়ে গেছে নথিপত্র  – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জমি নিয়ে বিরোধে পিতাকে মারধর, অবরুদ্ধ করার অভিযোগ দুই ছেলের বিরুদ্ধে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডের দলে তানজিম হাসান সাকিব, অপরিবর্তিত স্কোয়াড সংরক্ষিত আসনে এনসিপি থেকে এমপি হচ্ছেন মনিরা শারমিন ও মাহমুদা মিতু ইরানের সঙ্গে চুক্তির ঘোষণা ট্রাম্পের, ইসলামাবাদে আলোচনায় উত্তেজনা বিএনপির মনোনয়ন পেলেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা, শুরু হয়েছে আলোচনা লাকসামে কৃষকের আধাপাকা ধানজোরপূর্বক কেটে নেয়ার অভিযোগ বিয়ে করতে যাওয়ার পথে স্ত্রীর কবর জিয়ারতে অঝোরে কাঁদলেন যুবক জুনেই বিসিবি নির্বাচন আয়োজনের পরিকল্পনা, জানালেন তামিম ইকবাল সংরক্ষিত নারী আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের তালিকা প্রকাশ, জামায়াতের ৮ জনসহ মোট প্রার্থী চূড়ান্ত শ্রীপুরে বিয়ের নামে প্রতারণা: স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে স্বামী বিদেশে, দ্বারে দ্বারে ঘুরছেন গৃহবধূ

নোয়াখালী বিএডিসি কার্যালয়ে দুদকের অভিযান, নিয়ে গেছে নথিপত্র 

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বুধবার, ২ জুলাই, ২০২৫

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) নোয়াখালী বীজ বিপণন কার্যালয়ের উপ-পরিচালক নুরুল আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১ জুলাই) বেলা ১১টা থেকে জেলা শহরের বিএডিসি বীজ বিপণন কার্যালয় এবং মান্নাননগর সংলগ্ন বিএডিসি এগ্রো সার্ভিস সেন্টারে এ অভিযান পরিচালিত হয়।


অভিযানে নেতৃত্ব দেন দুদকের নোয়াখালী জেলা শাখার উপসহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী। তার নেতৃত্বে তিন সদস্যের একটি টিম অভিযানে অংশ নেয়।

জানা গেছে, নোয়াখালী বীজ বিপণন কার্যালয়ের উপ-পরিচালক নুরুল আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিভিন্ন সংবাদমাধ্যমে নুরুল আলমের বিরুদ্ধে মৃত ব্যক্তি ও প্রবাসীর নামে ভুয়া ব্যাংক হিসাব খুলে শ্রমিকের মজুরি আত্মসাৎ, কাজ না করেও হাজিরা দেখিয়ে অর্থ উত্তোলন, অনিয়মিত শ্রমিক ও চাষির নামে ভাতা গ্রহণ, নিম্নমানের বীজ ক্রয়, ভুয়া টেন্ডার ও ঘুষ লেনদেনসহ একাধিক দুর্নীতির অভিযোগ উঠে আসে। দুদকের টিম সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের জিজ্ঞাসাবাদ করে এবং প্রয়োজনীয় নথিপত্র যাচাই-বাছাই করে। অভিযানে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করা হয়।

অভিযান শেষে দুদকের উপ-সহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী সাংবাদিকদের বলেন, বিএডিসির উপ-পরিচালক নুরুল আলমের বিরুদ্ধে ওঠা প্রতিটি অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হয়েছে। মৃত ও প্রবাসী ব্যক্তির নামে বেতন উত্তোলন, ভুয়া হাজিরা, টেন্ডার জালিয়াতির নথিপত্র আমরা সংগ্রহ করেছি। যাচাই-বাছাই শেষে কমিশন পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।

অভিযোগ অস্বীকার করে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) নোয়াখালী বীজ বিপণন কার্যালয়ের উপ-পরিচালক নুরুল আলম দৈনিক দেশের কথা কে বলেন, আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। এসব ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। একটি কুচক্রী মহল ষড়যন্ত্রমূলকভাবে আমাকে হেয় প্রতিপন্ন ও সামাজিকভাবে অপমানিত করার জন্য এই মিথ্যা তথ্য ও সংবাদ প্রচার করেছে। আমি দৃঢ়ভাবে প্রত্যাশা করি, ভবিষ্যতে এ ধরনের মিথ্যাচার যেন আর কোনো নিরপরাধ মানুষের বিরুদ্ধে না ঘটে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park