1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শ্রীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ দপ্তরি আসাদের বিরুদ্ধে – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনে এমপির খাওয়াদাওয়ায় স্পিকারের ক্ষোভ কনটেন্ট ক্রিয়েটর হাসান নাসিমের জামিন মঞ্জুর ফতুল্লায় ফ্ল্যাটে অভিযান, ৩২০০ পিস ইয়াবা জব্দ; নারী পলাতক নারায়ণগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ কার্যক্রমের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন সাবেক প্রসিকিউটর সাইমুম রেজার বিরুদ্ধে কোটি টাকা ঘুষ দাবির প্রমাণ মিলেছে সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল থাকবে বাসে সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা অফিস পেয়ে গাড়ি চাইলেন হাসনাত, ছোটদের ‘না’ না বলতে পরামর্শ বিরোধীদলীয় নেতার আলমডাঙ্গায় সেতু আছে, রাস্তা নেই! ৫৭ লাখ টাকার প্রকল্পে নজিরবিহীন অব্যবস্থাপনা বেগমগঞ্জে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত নেতা মাওলানা বোরহান উদ্দিন

শ্রীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ দপ্তরি আসাদের বিরুদ্ধে

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বুধবার, ২ জুলাই, ২০২৫

 শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ  গাজীপুরের শ্রীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের দপ্তরী মো. আসাদের বিরুদ্ধে জঘন্য অপরাধের একাধিক অভিযোগ পাওয়া গেছে। কয়েকজন শিক্ষার্থীর সূত্রে জানা যায়, ওই দপ্তরি বিরুদ্ধে অভিযোগ করা হলেও  এ-র কোন সুফল পাওয়া যায়নি।

শিক্ষার্থীদের শ্লীলতাহানি এবং শিক্ষার্থীদের সাথে অশালীন আচরণ করা হয় বলে অভিযোগ রয়েছে। অনৈতিক কার্যকলাপের সাথে জড়িত থাকায় দপ্তরি আসাদকে একাধিক বার কান ধরে উঠবস করা হয়েছে বলে একটি সূত্র জানিয়েছেন।

গত ১৬/৪ ২০২৫ এ অষ্টম শ্রেণির এক ছাত্রী বিদ্যালয়ের ল্যাবের কক্ষে বই নেওয়ার জন্য গেলে ওই ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দেয়। পরে মেয়েটি বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টি জানায়। এরপর  মেয়েটির মা ও স্বজনরা বিদ্যালয়ে এসে দপ্তরি আসাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দপ্তরী মো. আসাদ এর জঘন্য অপরাধের লিখিত অভিযোগ শিক্ষা অফিসারের কাছে রয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাহানা পারভীন শ্লীলতাহানির অভিযোগের কথা স্বীকার করে বলেন, আমি ভুক্তভোগী পরিবারকে শিক্ষা অফিসারের বরাবর অভিযোগ করতে পরামর্শ দিয়েছি।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম বলেন, আমি কয়েকদিন যাবত অসুস্থ ছিলাম। তবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন তিনি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park